News Flash

  • Home
  • Uncategorized
  • জিএসটি প্রসঙ্গে ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন চিদম্বরম
Image

জিএসটি প্রসঙ্গে ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন চিদম্বরম

নয়াদিল্লি, ৫ অক্টোবর (হি. স.): বিয়াল্লিশতম জিএসটি কাউন্সিলের বৈঠক সরকারের কাছে একটি পরীক্ষা হতে চলেছে বলে মনে করেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম। সরকারের আইন এবং যে প্রতিশ্রুতি প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছিল তা পালন করার পরীক্ষার সামনে দাঁড়িয়ে রয়েছে কেন্দ্র বলে মনে করেন চিদম্বরম। সোমবার জিএসটির ৪২ তম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। এই বৈঠকে জিএসটি রেভিনিউ শর্ট ফল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।চিদম্বরম জানিয়েছেন, জিএসটি নিয়ে সরকারের এই নতুন প্রয়োগের ক্ষেত্রে দুটো খামতি রয়েছে। যে বিপুল ক্ষতির মুখোমুখি হয়েছে জিএসটির রাজস্ব। তার থেকে বেরিয়ে আসার কোনো পথ সরকারের কাছে নেই। ফলে খুব কঠিন পরীক্ষার সামনে রয়েছে সরকার। তাই বলে নিজেদের দায় রাজ্যগুলির উপর চাপিয়ে দিলে চলবে না। রাজ্যগুলিকে ভর্তুকি প্রদান করা উচিত কেন্দ্রের। সে জন্য পথ বাতলাতে হবে কেন্দ্রকেই।


২৭ আগস্ট জিএসটি শেষ কাউন্সিল বৈঠকে ২. ৩৫ লক্ষ কোটি টাকার ঘাটতির পূর্বাভাস দেওয়া হয়েছিল। এরমধ্যে রাজ্যের এক্তিয়ারে ১.৩৮ লক্ষ কোটি টাকা। সরকার রাজ্যগুলোকে দুটি পথের মধ্যে একটি বাছতে বলেছিল। হয় রাজ্যগুলিকে আর বি আই এর স্পেশাল উইন্ডো দিয়ে ৯৭ হাজার কোটি টাকা ঋণ নিতে পারে। অন্যথায় বাজার থেকে কেন্দ্র ২.৩৫ লক্ষ কোটি টাকা ঋণ করে রাজ্যগুলিকে দিতে পারে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top