News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে নতুন ৭৫৬ জনকে নিয়ে কোভিড আক্ৰান্তের সংখ্যা বেড়ে ১৮৬২০০, পজিটিভের হার ৫.৭৬ শতাংশ, মৃত্যু মোট ৭৪৯ জনের
Image

অসমে নতুন ৭৫৬ জনকে নিয়ে কোভিড আক্ৰান্তের সংখ্যা বেড়ে ১৮৬২০০, পজিটিভের হার ৫.৭৬ শতাংশ, মৃত্যু মোট ৭৪৯ জনের

গুয়াহাটি, ৫ অক্টোবর (হি.স.) : গত ২৪ ঘণ্টায় অসমে নতুন ৭৫৬ জনকে কোভিড-১৯ পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে। নতুন আক্রান্তদের নিয়ে রাজ্যে কোভিড-১৯ সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৮৬,২০০। এই সময়কালে মাত্র ১৩,১২৩টি কোভিড টেস্টে এঁদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এছাড়া তিনি জানান, গতকাল রাত পর্যন্ত ১,৩৫১ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরে গেছেন। এ নিয়ে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন মোট ১,৫২,১২৪ জন। তবে দুর্ভাগ্যবশত গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জেলায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের নিয়ে নিহতের মোট সংখ্যা ৭৪৯-এ বৃদ্ধি হয়েছে। এছাড়া এখনও কোভিড আক্রান্ত সক্রিয় ৩৩,৩২৪ জন রোগী রয়েছেন। রাজ্যের বিভিন্ন হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।

গতকাল রাতে তাঁর অফিশিলায় টুইট হ্যান্ডলে এই তথ্য দিয়ে মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, টেস্টের তুলনায় পজিটিভের হার ফের বেড়ে হয়েছে ৫.৭৬ শতাংশ। পজিটিভদের মধ্যে সর্বাধিক কামরূপ মহানগর জেলায়। এই জেলায় ২১১ জন নতুন করে করোনায় আক্রান্ত বলে চিহ্নিত হয়েছেন। এছাড়া তিনজনকে অন্য রাজ্যে স্থানান্তরিত করা হয়েছে।

এদিকে গোটা অসমের বিভিন্ন জেলায় কোভিড সংক্রমিত হয়ে আরও যে ১৪ জন মৃত্যুমুখে পড়েছেন, তাঁদের প্রতি গভীর শোক জ্ঞাপনের পাশাপাশি নিহতদের পরিবারবর্গকে সমবেদনা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব। মন্ত্রীর প্রকাশিত মৃত্যু-তালিকায় যাঁদের নাম রয়েছে তাঁরা যথাক্রমে ধেমাজি জেলার নিরালা গগৈ (৬৫), লখিমপুরের পলাশ গগৈ (৫৪), কামরূপ মহানগরের দুজন জারিনা বেগম (৩৩) ও দেবেন্দ্র নাথ (৮০), দরঙের প্রভাত কলিতা (৫২), গোলাঘাটের দুজন যথাক্রমে টিকেন হাজরিকা (৪২) ও অঞ্জনা বরা (৫৫), ধুবড়ির পরেশ ঘোষ (৬৫), যোরহাটের তিনজন প্রফুল্ল শইকিয়া (৭৯), পথিক গগৈ (৭৮) ও সোমনাথ ফুকন (৮৪), মাজুলির শিবশংকর ঝা (৫৫), নগাঁওয়ের সতীন্দ্র নাথ (৭২) এবং ডিব্রুগড়ের বনলতা গগৈ (৪৯)।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top