News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারের নির্বাচনে একাই লড়তে চলেছে এলজেপি
Image

বিহারের নির্বাচনে একাই লড়তে চলেছে এলজেপি

পাটনা, ৪ অক্টোবর (হি.স.): বিহারের নির্বাচনে একাই লড়তে চলেছে লোক জনশক্তি পার্টি (এলজেপি)। রবিবার দলের সংসদীয় বোর্ডের বৈঠকে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এলজেপির জাতীয় সাধারণ সম্পাদক আবদুল খালিক । তিনি বলেন, ‘মতাদর্শগত পার্থক্যের জন্য আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে জনতা দল (ইউনাইটেড)-এর সঙ্গে লড়াই করবে না লোক জনশক্তি পার্টি (এলজেপি)।’

আগেই এলজেপির তরফে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে বিহারেও মণিপুর মডেল অনুসরণ করা হবে। অর্থাৎ ভোটের পর সরকারে যোগ দেবেন। ২০১৭ সালের মণিপুর বিধানসভা নির্বাচনে ১১ টি আসনে লড়ে মাত্র একটিতে জয়ের মুখ দেখেছিল চিরাগ পাসোয়ানের দল। একমাত্র জয়ী সদস্য যোগ দিয়েছিলেন বিজেপি সরকারে। তার আগে ২০১৪ সালের জম্মু ও কাশ্মীর এবং ২০১৯ সালের ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে একা লড়েছিল এলজেপি। যদিও কেন্দ্রের এনডিএ জোটের শরিক ছিল তারা।

বিষয়টির সঙ্গে অবহিত নেতারা জানিয়েছেন, এনডিএ জোটের দলগুলির বিরুদ্ধে ‘বন্ধুত্বপূর্ণ’ লড়াইয়ে নামবে এলজেপি। যদিও আগে এলজেপির শীর্ষ নেতৃত্বের তরফে জানানো হয়েছিল, নীতিশ কুমারের জেডিইউয়ের বিরুদ্ধে প্রার্থী দেবে তারা। যে আসনে বিজেপি প্রার্থী দেবে, সেখানে গোঁজ হয়ে দাঁড়াবে না এলজেপি। সেই ‘বন্ধুত্বপূর্ণ’ আবহের সম্পর্কের বিষয়টি রবিবারও ফুটে উঠেছে। এলজেপির সাধারণ সম্পাদক বলেন, ‘জাতীয় স্তর এবং লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে মজবুত জোট আছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top