News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষক-কর্মচারীদের দাবি নিয়ে সুর চড়াল কর্মচারী ফেডারেশন
Image

শিক্ষক-কর্মচারীদের দাবি নিয়ে সুর চড়াল কর্মচারী ফেডারেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর৷৷ সপ্তম বেতন কমিশনে ত্রিপুরার সরকারি শিক্ষক-কর্মচারীদের কপালে জুটেছে ২.২৫-এর জায়গায় ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর৷ তার বিনিময়ে জুটেনি মহার্ঘ্য ভাতা৷ নিয়মিত হওয়ার অপেক্ষায় রয়েছেন ত্রিপুরার বিশাল অংশের শিক্ষক-কর্মচারী৷ শনিবার সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন এই বিষয়গুলি তুলে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছে৷ শুধু তা-ই নয়, হুঁশিয়ারি দিয়ে তাঁরা বলেছেন, শিক্ষক-কর্মচারীদের অসন্তুষ্ট করে প্রশাসনকে গতিশীল করা যাবে না৷ ফেডারেশনের মহাসচিব সমর রায়ের সাফ কথা, কর্মচারীদের ক্ষোভ যেভাবে বাড়ছে, তাতে যে কোনও সময় তার বহিঃপ্রকাশ ঘটতে পারে৷ তখন সরকারের সামনে গভীর সংকট নেমে আসবে৷


এদিন সমরবাবু বলেন, ত্রিপুরায় সরকার পরিবর্তনে শিক্ষক-কর্মচারীদের ভূমিকা অস্বীকার করার উপায় নেই৷ অথচ, ত্রিপুরায় সরকার পরিবর্তনের পর তারাই সর্বাধিক অবহেলিত৷ তিনি আক্ষেপ করে বলেন, ভিজন ডকুমেন্টে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ত্রিপুরায় শিক্ষক-কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশন পাওয়া স্থির ছিল৷ কিন্তু সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনে শুধুমাত্র ২.২৫-এর জায়গায় ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর কপালে জুটেছে৷ আবার অনেকের ভাগ্যে তাও জুটেনি৷ তাঁর কথায়, অধিকাংশ অধিগৃহীত সংস্থায় সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের ধাঁচে বেতন-ভাতার পরিবর্তন হয়নি৷ শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন ভাতা পরিবর্তন করা হয়নি৷

সমর রায় ক্ষোভের সুরে বলেন, ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর থেকে গত ৩১ মাসে কোনও মহার্ঘ্য ভাতা দেওয়া হয়নি৷ তেমনি রাজ্যের বিশাল অংশের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করেনি ত্রিপুরা সরকার৷ এমন-কি, আজও বন্ধ হয়নি স্থির বেতনে চাকরি দেওয়া৷ বদলি নিয়েও ফেডারেশনের মহাসচিব উষ্মা প্রকাশ করেছেন৷ তাঁর কথায়, নামগোত্রহীন নেতারাই আজ বদলির তালিকা তৈরি করছেন৷ বদলি নীতি না মেনে যেমন-খুশি পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ তাঁর দাবি, শিক্ষা দফতরের সাম্প্রতিক বদলির তালিকায় গুরুতর অসুস্থ শিক্ষক, অবসরের দোরগোড়ায় রয়েছেন এবং অবসরে গিয়েছেন তাঁদেরও নাম রয়েছে৷ সাথে তিনি যোগ করেন, বাদ যাননি চাকরিচ্যুত শিক্ষকরাও৷


তিনি সুর চড়িয়ে বলেন, কর্মচারীদের অসন্তুষ্ট করে প্রশাসন গতিশীল রাখা সম্ভব নয়৷ তেমনি, শিক্ষকদের উন্নত বেতনক্রম না দিয়ে তাঁদের নিয়মনীতি ছাড়া বদলি করে গুণগত শিক্ষা পাওয়াও অসম্ভব বলে দাবি করেন তিনি৷ সাথে তিনি ত্রিপুরা সরকারকে সতর্ক করে বলেন, শিক্ষক-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে৷ তাতে, যে কোনও দিন তার বহিঃপ্রকাশ ঘটতে পারে৷ তখন, সরকারের সামনে গভীর সংকট নেমে আসবে৷ তাঁর হুঁশিয়ারি, শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য মিটিয়ে দিক রাজ্য সরকার৷ নইলে পরিস্থিতি সামাল দেওয়া আগামী দিনে সম্ভব হয়ে উঠবে না৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top