News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষতা ও কৌশল বৃদ্ধির জন্য মডেল আইটিআই গড়বে কেন্দ্র : জি কিষাণ রেড্ডি
Image

দক্ষতা ও কৌশল বৃদ্ধির জন্য মডেল আইটিআই গড়বে কেন্দ্র : জি কিষাণ রেড্ডি

হায়দরাবাদ, ৩ অক্টোবর (হি. স.): দেশের তরুণ প্রজন্মের মধ্যে কৌশল এবং দক্ষতা বৃদ্ধিতে অঙ্গীকারবদ্ধ কেন্দ্র সরকার। সেই লক্ষ্যে আগামী দিনে কারিগরি শিক্ষার প্রসারে দেশের বিভিন্ন প্রান্তে গড়ে তোলা হবে মডেল আইটিআই। প্রতিটা রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে দশ কোটি টাকা। শনিবার হায়দরববদে মাল্লেপল্লীতে একটি মডেল আইটিআই এর উদ্বোধন করে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষাণ রেড্ডি।


 এদিন জি কিষাণ রেড্ডি জানিয়েছেন, দেশের আইটিআই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মডেল আইটিআই কেন্দ্র গড়ে তোলার পদক্ষেপ কেন্দ্রের বিজেপি সরকার নিয়েছে। এই মডেল আইটিআই কেন্দ্রগুলোতে কোম্পানি এবং শিল্পে চাহিদা অনুযায়ী পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে। মডেল আইটিআই গড়ে তুলতে প্রতিটা রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে ১০ কোটি টাকা। এর মধ্যে সাত কোটি টাকা দেবে কেন্দ্র এবং বাকি তিন কোটি টাকা দেবে সংশ্লিষ্ট রাজ্য। দেশজুড়ে প্রায় ১৫ হাজার মডেল আইটিআই গড়ে তোলা হবে। এর মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি হবে এবং দেশের তরুণ প্রজন্মকে দক্ষ ও কৌশলী করে তুলতে হবে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top