News Flash

  • Home
  • Uncategorized
  • কালো ব্যাজ পরে প্রতিবাদ অ্যাসেম্বলি অব জার্নালিস্টস’র
Image

কালো ব্যাজ পরে প্রতিবাদ অ্যাসেম্বলি অব জার্নালিস্টস’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর৷৷ একাধিক ইস্যুতে প্রতিবাদকে সংগঠিত রূপ দিতে রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমের সত্বাধিকারি, সম্পাদক ও কর্মরত সাংবাদিকরা একজোট হয়ে অ্যাসেম্বলি অব জার্নালিস্টস নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করে প্রতিবাদ কর্মসূচী চালিয়ে যাচ্ছেন৷ এওজে’র দাবি- বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করতে হবে মুখ্যমন্ত্রীকে৷ এই পরিস্থিতিতে গত ১৯ সেপ্ঢেম্বর এওজে-কে রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের দ্বারস্থ হতে হয়৷ গত ৩০ সেপ্ঢেম্বর আগরতলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এওজে’র কার্যকরি কমিটির বর্ধিত সভায় গৃহিত সিদ্ধান্তক্রমে শুক্রবার সারা রাজ্যে কর্মরত সাংবাদিকরা একদিনের জন্য কালো ব্যাজ পরিধান করে পেশাগত দায়িত্ব পালন করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়৷

সেই কর্মসূচীর অঙ্গ হিসাবে এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তের সাংবাদিকেরা কালো ব্যাজ পরিধান করেন৷ এসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবের সামনে অনুরূপ ভাবে কালো ব্যাচ পরিধান করে বিক্ষোভ দেখানো হয়৷ সংবাদ মাধ্যম জন্ম লগ্ণ থেকে স্বাধীন৷ এটাকে বিঘ্নিত করার চেষ্টা হলে আন্দোলন হবে বলে জানান এসেম্বলি অব জার্নালিস্ট কর্মকর্তারা৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top