News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াই জেলা হাসপাতালে করোনা আক্রান্তকে মৃত ঘোষণা, চিকিৎসক পুত্রের প্রচেষ্টায় শ্বাস নিলেন পিতা
Image

খোয়াই জেলা হাসপাতালে করোনা আক্রান্তকে মৃত ঘোষণা, চিকিৎসক পুত্রের প্রচেষ্টায় শ্বাস নিলেন পিতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ আবারো চিকিৎসাক গাফিলতিতে খোয়াই জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুর গুরুতর অভিযোগ উঠেছে৷ মৃতের নাম তরুণ নাগ৷ বাড়ি খোয়াই শহর সংলগ্ণ আমলা পাড়া এলাকায়৷ সংবাদপত্রে জানা গেছে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টা নাগাদ শ্বাসকষ্টজনিত কারণে তরুণ বাবুকে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজনরা৷


খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তার করোনা টেস্ট করেন৷ তাতে করোনা পজেটিভ আসে৷ করোনা পজিটিভ আসার পর চিকিৎসকরা তার গায়ে আর স্পর্শ করেনি৷ শ্বাসকষ্ট জনিতরোগে আক্রান্ত ওই ব্যক্তি করোনা পজিটিভ হওয়ায় তাকে মৃত বলে সার্টিফিকেট দিয়ে দেয় হাসপাতাল থেকে৷ সংবাদ সূত্রে জানা গেছে তরুণ নাগের পুত্র তৃদ্বীপ নাগ বর্তমানে জিবি হাসপাতাল জুনিয়র চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন৷


বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে জিবি হাসপাতাল থেকে খোয়াই জেলা হাসপাতালে ছুটে যান চিকিৎসক পুত্র৷ ততক্ষণে খোয়াই জেলা হাসপাতাল থেকে তরুণ নাগকে মৃত বলে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়৷ খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসা সন্তুষ্ট না হয়ে চিকিৎসক তৃদ্বীপ নাগ নিজে নিজে হাত লাগান চিকিৎসা কাজে,৷ প্রকৃতপক্ষে তার হার্ট ব্লক হয়ে গিয়েছিল৷ চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী পাম্প করে তরুণ বাবুর জ্ঞান ফিরিয়ে আনেন চিকিৎসক পুত্র৷ জ্ঞান ফিরে আসতেই চিকিৎসক পুত্র বাবাকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত জিবি হাসপাতাল এর উদ্দেশ্যে নিয়ে রওয়ানা দেন৷


অবশ্য জিবি হাসপাতালে নিয়ে আসার পথে সুবল সিং পাহাড় এলাকায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তরুণ বাবু৷ এব্যাপারে মৃত তরুণ নাগের কন্যা অভিযোগ করেছেন জেলা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতির কারণেই তার বাবার মৃত্যু হয়েছে৷কর্তব্যরত চিকিৎক প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করলে তার বাবার মৃত্যু হত না বলে দাবি করা হয়েছে৷প্রকৃতপক্ষে করোনাআক্রান্ত হওয়ার কারণেই চিকিৎসক কোন ধরনের চিকিৎসার উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ করা হয়েছে৷ সময়মতো উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হলে তার মৃত্যু হতনা বলে দাবি পরিবারের লোকজনদের৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top