News Flash

  • Home
  • Uncategorized
  • ই-আবগারি অনলাইন সফটওয়্যারের আনুষ্ঠানিক সূচনা করলেন উপমুখ্যমন্ত্রী
Image

ই-আবগারি অনলাইন সফটওয়্যারের আনুষ্ঠানিক সূচনা করলেন উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ সরকারের বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য জনসাধারণকে সরকারের কাছে আসতে হবে না৷ রাজ্য সরকারই সমস্ত পরিষেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে দায়বদ্ধ৷ কারণ সরকারের বিভিন্ন পরিষেবাকে সহজ ও সরলীকরণ করে মানুষের কাছে পৌঁছে দেওয়াই ত্রিপুরা সরকারের মূল লক্ষ্য৷ আজ বৃহস্পতিবার মহাকরণের ভিডিও কনফারেন্স হল-এ ত্রিপুরায় ই-আবগারি অনলাইন সফটওয়্যারের আনুষ্ঠানিক সূচনা করে এ-কথা বলেন, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷


অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী আরও বলেন, সরকারি পরিষেবার কাজে যত বেশি স্বচ্ছতা আসবে তত বেশি জনসাধারণ উপকৃত হবেন৷ পাশাপাশি স্বচ্ছতা আসলে রাজস্ব সংগ্রহ বৃদ্ধির ক্ষেত্রে তার প্রতিফলন ঘটা স্বাভাবিক৷ তিনি আরও বলেন, বর্তমান সময়ে তথ্য প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব অপরিসীম৷ এই সময়ে প্রযুক্তিকে ব্যবহার করে ই-আবগারি অনলাইন ব্যবস্থাপনা চালু করা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷


তাঁর কথায়, ছোট রাজ্য ত্রিপুরায় সরকারের বিভিন্ন পরিষেবা উন্নীতকরণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে৷ দূরবর্তী অঞ্চলগুলিতেও সরকারের বিভিন্ন পরিষেবা সহজলভ্য করতে রাজ্য সরকারের উদ্যোগ অব্যাহত৷ এক্ষেত্রে তথ্য ও প্রযুক্তি সেক্টরের অগ্রণী ভূমিকা রয়েছে৷


অনুষ্ঠানে অর্থ দফতরের সচিব তনুশ্রী দেববর্মা বলেন, ই-গভর্নান্স পরিষেবা রূপায়ণের ক্ষেত্রে ত্রিপুরার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে৷ অনুষ্ঠানে এনআইসি-র ডিরেক্টর জেনারেল ড় নীতা ভার্মা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন৷ তিনি বলেন, ত্রিপুরায় তথ্য ও প্রযুক্তি পরিকাঠামো এবং প্রযুক্তিগত বিভিন্ন সুবিধা সম্প্রসারণের ক্ষেত্রে এনআইসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও তাদের কার্যধারা চালু থাকবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top