News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় আক্রান্ত সোনিয়ার রাজনৈতিক সচিব আহমেদ পটেল
Image

করোনায় আক্রান্ত সোনিয়ার রাজনৈতিক সচিব আহমেদ পটেল

নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স.): এবার আক্রান্ত হলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির রাজনৈতিক সচিব আহমেদ পটেল। আপাতত চিকি‍ৎসকদের পরামর্শে তিনি হোম আইসোলেশনে রয়েছেন। দলের বর্ষীয়ান নেতার করোনায় আক্রান্ত হওয়ার খবরে কংগ্রেস নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।


বৃহস্পতিবার বিকেলে টুইট করেই নিজেই করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। টুইটে তিনি লিখেছেন, ‘আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমার সংস্পর্শে যারা এসেছেন, তাদের কাছে অনুরোধ, নিজেদের সেলফে আইসোলেশনে রাখুন।’ তবে করোনার রিপোর্ট পজিটিভ হলেও শারীরিকভাবে যথেষ্টই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য।


দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পরেই একের পর এক রাজনৈতিক দলের নেতা-সাংসদ ও বিধায়করা আক্রান্ত হচ্ছেন। বেশ কয়েকজন ইতিমধ্যেই মারণ ভাইরাসের ছোবলে প্রাণও হারিয়েছেন। আহমেদ পটেলের আগে অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ও কংগ্রেসের অন্যতম মুখপাত্র অভিষেক মণু সিঙ্ঘভিও আক্রান্ত হয়েছিলেন। এবার দলের বর্ষীয়ান নেতা আহমেদ পটেলের করোনায় আক্রান্ত হওয়ার খবরে কংগ্রেস নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top