News Flash

  • Home
  • Uncategorized
  • নাগাল্যান্ডে করোনায় আক্রান্ত নতুন ১২৩ জন, সংখ্যা বেড়ে ৬১৬৩
Image

নাগাল্যান্ডে করোনায় আক্রান্ত নতুন ১২৩ জন, সংখ্যা বেড়ে ৬১৬৩

কোহিমা, ১ অক্টোবর (হি.স.) : নাগাল্যান্ডে নতুন করে ১২৩ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। তাতে, মোট আক্রান্তের সংখ্যা ৬,১৬৩-তে গিয়ে দাঁড়িয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৬৮ জন মন জেলার, ডিমাপুরের ৩৭ জন, কোহিমার ১৬ জন এবং তুয়েনসাং জেলার ২ জন রয়েছেন।

রাজ্যে বর্তমানে ১,০৭৫ জন করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৭৮ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ হয়েছেন ৫০২০ জন। নাগাল্যান্ডে সুস্থতার হার ৮১.৪৫ শতাংশ।

স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে তাঁদের মৃত্যুর কারণ অনুসন্ধান চলছে। রাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্য নিহতদের মধ্যে পাঁচ জন অন্য রোগে আক্রান্ত ছিলেন এবং পাঁচ জনের মৃত্যুর কারণ খোঁজ চলছে। এদিকে, করোনা আক্রান্ত হয়ে অন্য রাজ্যে গেছেন ৪৬ জন। ওই সংখ্যা ক্রমশ বাড়ছে।

নাগাল্যান্ডে জেলাভিত্তিক করোনা আক্রান্তের তথ্যে দেখা গিয়েছে ডিমাপুরে ৩২৩০ জন, কোহিমায় ১৯৪৭ জন, মন জেলায় ৩৮৩ জন, পেরেনে ২৭২ জন, জুনহেবতোয় ১২৩ জন, তুয়েনসাঙে ৮০ জন, মককচুঙে ৪৬ জন, ফেকে ৩৫ জন, বখায় ২৬ জন, কিফিরে ১২ জন এবং লংলেঙে ৯ জন রয়েছেন। মোট করোনা আক্রান্তের মধ্যে ২৯৩০ জন সুরক্ষা কর্মী, ১৪৯৭ জন বহিঃরাজ্য থেকে এসেছেন, ১৩৯৪ জন করোনা আক্রান্তের সংস্পর্শে গিয়েছেন এবং ৩৪২ জন সামনের সারির যোদ্ধা রয়েছেন। নাগাল্যান্ডে এখন পর্যন্ত ৭৯,৭১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top