News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষকদের কণ্ঠস্বর হওয়ার জন্য সমস্ত কিছু ছেড়েছি : হরসিমরত
Image

কৃষকদের কণ্ঠস্বর হওয়ার জন্য সমস্ত কিছু ছেড়েছি : হরসিমরত

ভাটিন্ডা, ১ অক্টোবর (হি.স.): যেভাবেই হোক কৃষক-বিরোধী ‘কালা’ আইন প্রত্যাহার করতে হবে কেন্দ্রীয় সরকারকে। এই দাবিতে বৃহস্পতিবার থেকে বৃহত্তর আন্দোলন শুরু করল শিরোমনি অকালি দল। বৃহস্পতিবার পঞ্জাবের ভাটিন্ডায় কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়া শিরোমনি অকালি দলের নেত্রী হরসিমরত কউর বাদল জানিয়েছেন, কৃষকদের কণ্ঠস্বর হওয়ার জন্য সমস্ত কিছু ছেড়েছে দল। এদিন ভাটিন্ডার তালওয়ান্ডি সাবোয় তখত শ্রী দমদমা সাহিবে যান হরসিমরত কউর বাদল। তালওয়ান্ডি সাবো থেকে কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের মিছিলে নেতৃত্ব দেন তিনি। পরে হরসিমরত কউর বাদল জানান, কালা আইন প্রত্যাহারের জন্য বৃহস্পতিবার বৃহত্তর আন্দোলন শুরু করল শিরোমনি অকালি দল। এই আইনের জন্য সমস্ত কিছু হারানো কৃষকদের কণ্ঠস্বর হয়ে উঠতে জোট, পদ, সরকার, সম্পর্ক-সমস্ত কিছু ছেড়েছে দল।    


কৃষি আইনের বিরোধিতায় বৃহস্পতিবারও বিক্ষোভ চলতে থাকে পঞ্জাবে। ‘রেল রোকো’ আন্দোলনের মাধ্যমে এদিন কৃষকরা নিজেদের ক্ষোভ উগরে দেন। এদিন কৃষি আইনের বিরোধিতায় অমৃতসর, তালওয়ান্ডি সাবো এবং আনন্দপুর সাহিব থেকে বের হয় শিরোমনি অকালি দলের কিষাণ মার্চ। সবশেষে রাজ্যপালের হাতে  স্মারকলিপি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top