News Flash

  • Home
  • Uncategorized
  • মেঘালয়ে কনরাডের মন্ত্রিসভা থেকে ছাঁটাই দুই মন্ত্রী, আজ শপথ নেবেন নতুন দুজন
Image

মেঘালয়ে কনরাডের মন্ত্রিসভা থেকে ছাঁটাই দুই মন্ত্রী, আজ শপথ নেবেন নতুন দুজন

শিলং, ১ অক্টোবর (হি.স.) : মেঘালয় মন্ত্রিসভা থেকে ছাটাই করা হয়েছে দুই মন্ত্রীকে। মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সিদ্ধান্তে তাঁদের বাদ দেওয়া হয়েছে। যাঁদের ছাঁটাই করা হয়েছে তাঁদের একজন তাঁর নিজের দল ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এবং অন্যজন হিল স্টেট পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (এইচএসপিডিপি)-র সদস্য।

মেঘালয় সরকারের আড়াই বছর পূর্তির অল্পদিনের মধ্যেই এনপিপি-র কমিনগন ইমবোন এবং এইচএসপিডিপি-র সামলিন মালঞ্জিয়াং মন্ত্রিত্ব হারায়িছেন। গত ৬ সেপ্টেম্বর এনডিএ-ভুক্ত মেঘালয় ডেমোক্র্যাটিক এলায়েন্স (এমডিএ) সরকার আড়াই বছর পূর্ণ করেছে।

মূলত, জোটের অন্য বিধায়কদের মন্ত্রিত্বের সুযোগ দেওয়ার জন্যই মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন। সূত্রের খবর, ইমবোন-এর জায়গায় এনপিপি-র প্রথমবারের বিধায়ক দাশাখিয়াত লামারে এবং এইচএসপিডিপি-র বিধায়ক রেনিকটন লিংডো তংখার সামলিন মালঞ্জিয়াঙের জায়গায় মন্ত্রী হচ্ছেন। আজ সন্ধ্যায় ওই দুই বিধায়ক নতুন মন্ত্রী হিসেবে শপথ নেবেন।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top