News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় কাঁপছে স্পেন, ফের লকডাউনের সিদ্ধান্ত প্রশাসনের
Image

করোনায় কাঁপছে স্পেন, ফের লকডাউনের সিদ্ধান্ত প্রশাসনের

মাদ্রিদ, ১ অক্টোবর (হি. স.) :  স্পেনে দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার থেকেই রাজধানী  মাদ্রিদে কড়া লকডাউন জারি করার সিদ্ধান্ত নিয়েছ সরকার। জরুরি প্রয়োজন ছাড়া স্থানীয় বাসিন্দাদের বাড়ির বাইরে বের হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। যদিও মাদ্রিদের গভর্নর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের লকডাউনের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।

গত দুই সপ্তাহে ইউরোপিয় দেশটির রাজধানীতে নতুন করে মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৩৩ হাজার ৬০৪ জন। পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া হবে, তা নিয়ে বুধবার বিভিন্ন প্রদেশের গভর্নরদের সঙ্গে বৈঠকে বসেছিলেন স্পেন সরকারের শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা। ওই বৈঠকে অধিকাংশ গভর্নর লকডাউনের পক্ষে মতামত দেন। তার পরেই স্পেন সরকারের পক্ষ থেকে মাদ্রিদে কড়া লকডাউনের ঘোষণা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, অকারণে কেউ মাদ্রিদে ঢুকতে পারবেন না কিংবা শহর থেকে বাইরে যেতে পারবেন না। খেলার মাঠ ও পার্ক বন্ধ থাকবে। বাড়িতে কোনও অনুষ্ঠানের আয়োজন করা হলে একসঙ্গে ছয়জনের বেশি তাতে অংশগ্রহণ করতে পারবেন না। করোনার তাণ্ডবে গত মার্চ থেকে মে মাস পর্যন্ত কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল স্পেন। কড়া লকডাউনের ফলে জুন থেকে পরিস্থিতির অনেকটাই উন্নতি ঘটেছিল। কিন্তু অগস্টের শেষের দিকে ফের ইউরোপের দেশটিতে দ্বিতীয়বার আঘাত হানে প্রাণঘাতী ভাইরাস। তাই ফের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে স্পেনের প্রশাসন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top