মুম্বই, ১ অক্টোবর (হি.স.): ডেকে পাঠিয়েছিল মুম্বই পুলিশ। বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ পরিচালক অনুরাগ কাশ্যপকে ভারসোভা থানায় হাজিরা দিতে বলা হয়েছিল। মুম্বই পুলিশের সমন পাওয়ার পর বৃহস্পতিবার নির্ধারিত সময়েই হাজিরা দিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। অভিনেত্রী পায়েল ঘোষ পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন গত ১৯ সেপ্টেম্বর। ভারতীয় সংবিধানের ৩৭৬, ৩৫৪, ৩৪১ এবং ৩৪২ ধারা অনুযায়ী অনুরাগের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। সেই মামলাতেই বৃহস্পতিবার অনুরাগকে জেরা করছেন মুম্বই পুলিশের কর্তারা।
শুধুমাত্র যৌন হেনস্থা নয়, অনুরাগের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মাদক সেবনের অভিযোগেও একটি অভিযোগ দায়ের করেন অভিনেত্রী পায়েল ঘোষ। অনুরাগ যদিও, নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন। এখন মুম্বই পুলিশ কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার।

যৌন হেনস্থা মামলা : ভারসোভা থানায় জেরা অনুরাগ কাশ্যপকে
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















