News Flash

  • Home
  • Uncategorized
  • পুণে-তে রাসায়নিক ফ্যাক্টরিতে আগুন, প্রচুর ক্ষয়ক্ষতির শঙ্কা
Image

পুণে-তে রাসায়নিক ফ্যাক্টরিতে আগুন, প্রচুর ক্ষয়ক্ষতির শঙ্কা

পুণে, ১ অক্টোবর (হি.স.): মহারাষ্ট্রের পুণে জেলায় রাসায়নিক ফ্যাক্টরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার ভোররাতে (১.৩০ মিনিট নাগাদ) পুণে জেলার কুরকুম্ভ এমআইডিসি শিল্পাঞ্চল এলাকায়, পুণে-সোলাপুর রোডের ধারে অবস্থিত একটি রাসায়নিক ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে। ওই ফ্যাক্টরিতে দ্রাবক প্রস্তুত করা হয়। অগ্নিকাণ্ডের সময় ফ্যাক্টরি বন্ধ ছিল। তবে, ভিতরে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। ফ্যাক্টরির ভিতরে দ্রাবক পদার্থ ফাটার আওয়াজও শোনা যায়। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরই আগুন নেভাতে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। তবে, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।


বৃহস্পতিবার ভোরেই আগুন লাগে মুম্বইয়ের চেম্বুর রেল স্টেশনের কাছে একটি মার্কেটে। দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। এই অগ্নিকাণ্ডেও হতাহতের কোনও খবর নেই। তবে, গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় ব্যবসায়ীরা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top