News Flash

  • Home
  • Uncategorized
  • চাকরিচ্যুত শিক্ষকদের সমস্যা শুনবেন মুখ্যমন্ত্রী, ৩ অক্টোবর সাক্ষাতের সূচি স্থির
Image

চাকরিচ্যুত শিক্ষকদের সমস্যা শুনবেন মুখ্যমন্ত্রী, ৩ অক্টোবর সাক্ষাতের সূচি স্থির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্ঢেম্বর৷৷ চাকরিচ্যুত শিক্ষকদের সমস্যা শুনবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আগামী ৩ অক্টোবর সন্ধ্যা ছয়টায় সচিবালয়ে চাকরিচ্যুত শিক্ষক সংগঠনের প্রতিনিধিদের সাথে তাঁদের দাবি নিয়ে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী৷ এতে আশার আলো দেখতে পাচ্ছেন চাকরিচ্যুত শিক্ষকরা৷ দুগর্োৎসবের আগেই চাকরিচ্যুত শিক্ষকদের জ্বলন্ত সমস্যা সমাধান করে তাঁদের মুখে হাসি ফুটাবেন মুখ্যমন্ত্রী, আশা প্রকাশ করেছেন তাঁরা৷


আজ বুধবার মুখ্যমন্ত্রীর দফতর থেকে টেলিফোনে চাকরিচ্যুত শিক্ষকদের সাক্ষাতের সময়সূচি জানানো হয়েছে৷ মূলত, গত ২৩ সেপ্ঢেম্বর মহাকরণ অভিযানে চাকরিচ্যুত শিক্ষকদের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আশ্বস্ত করেছিলেন, তাঁদের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনার ব্যবস্থা করা হবে৷ সে মোতাবেক আজ তাঁরা মুখ্যমন্ত্রীর সাক্ষাতের সময় পেয়েছেন৷ এর পরই চাকরিচ্যুত শিক্ষকদের তিনটি সংগঠনের নেতৃত্বরা আগরতলায় সিটি সেন্টারের সম্মুখে মিলিত হয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনার বিষয়বস্তু নিয়ে চর্চা করেন৷


এ-বিষয়ে ডালিয়া দাস বলেন, আগামী ৩ অক্টোবর সন্ধ্যা ছয়টায় সচিবালয়ে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের সময় স্থির হয়েছে৷ ওইদিন তিনি আমাদের সমস্যা এবং দাবি সম্পর্কে অবগত হবেন৷ তিনি বলেন, চাকরিচ্যুত শিক্ষকরা ভীষণ অসহায় হয়ে পড়েছেন৷ তাই সরকারই আমাদের সমস্যাবলির সমাধানের প্রধান ও একমাত্র উপায় বলে আমরা মনে করি৷ তিনি আশা প্রকাশ করে বলেন, সামনেই দুগর্োৎসব এবং এই উৎসবের মরশুমে আমাদের মুখে মুখ্যমন্ত্রী হাসি ফুটাবেন৷

প্রসঙ্গত, চাকরিচ্যুত শিক্ষকদের গ্রুপ-সি এবং গ্রুপ-ডি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার৷ তাছাড়া, চাকরির যোগ্যতা নির্ণয়ের পরীক্ষায় অকৃতকার্য হলে তাঁদের আউটসোর্চিং-এর মাধ্যমে নিয়োগ করা হবে৷ কিন্তু ত্রিপুরা সরকারের ওই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে চাকরিচ্যুত শিক্ষকদের তিনটি সংগঠন৷ তাঁরা স্থায়ী সমাধানের দাবিতে আন্দোলনে নেমেছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top