News Flash

  • Home
  • Uncategorized
  • মিজোরামে ২৩ জন নিরাপত্তা বাহিনীর জওয়ান এবং ২৮ জন সাধারণ নাগরিক নয়া করোনাক্রান্ত, সংখ্যা বেড়ে ২,০১৪
Image

মিজোরামে ২৩ জন নিরাপত্তা বাহিনীর জওয়ান এবং ২৮ জন সাধারণ নাগরিক নয়া করোনাক্রান্ত, সংখ্যা বেড়ে ২,০১৪

আইজল, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : মিজোরামে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জন নিরাপত্ত বাহিনীর জওয়ান এবং আজ বুধবার এই খবর লেখা পর্যন্ত নতুন ২৮ জন সাধারণ নাগরিক করোনায় সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে। নতুন ও পুরনো সংক্রমিতদের নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২,০১৪ জন। তবে আজ আরও ২৮ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন। তাঁদের রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। তবে রাজ্যে এখনও করোনার আক্রান্ত কোনও রোগীর মৃত্যু হয়নি। রাজ্যের স্বাস্থ্য দফতর এই তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য দফতরের খবর, আজ এখন পর্যন্ত গোটা মিজোরামে ৭৭ হাজার কোভিড-১৯ টেস্ট সম্পন্ন হয়েছে। সূত্রটি জানিয়েছেন, রাজ্যে নতুন করোনা পজিটিভ ২৮ জনের মধ্যে ১৪ জন আইজল জেলার, ১১ জন সারচিপ জেলার, দুজন লুংলেই জেলাপ এবং একজন চাম্পাই জেলার বাসিন্দা। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ ২৩ জন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের মধ্যে ১৫ জন বিএসএফ এবং ৭ জন আসাম রাইফলস-এর জওয়ান। আজ এবং গতকাল যতজনের দেহে করোনার ভাইরাস ধরা পড়েছে, তাদের অধিকাংশের লক্ষণ রয়েছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top