News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরে গত ২৪ ঘণ্টায় ২৬৯ জন কোভিড পজিটিভ মোট আক্ৰান্তে সংখ্যা বেড়ে ১০৭৪৬
Image

মণিপুরে গত ২৪ ঘণ্টায় ২৬৯ জন কোভিড পজিটিভ মোট আক্ৰান্তে সংখ্যা বেড়ে ১০৭৪৬

ইমফল, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : মণিপুরে গত ২৪ ঘণ্টায় নতুন ২৬৯ জনকে কোভিড পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে। তাঁদের নিয়ে রাজ্যে কোভিড-১৯ সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০,৭৪৬-এ। গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত রাজ্যে একদিনে শনাক্ত দ্বিতীয় সৰ্বোচ্চ কোভিড পজিটিভের ঘটনা।

রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মণিপুরে করোনা সংক্রমিত ২৬৯ জনের মধ্যে ২৩১ জন সাধারণ নাগরিক এবং ৩৮ জন নিরাপত্তা বাহিনীর জওয়ান। রাজ্যের ২৬টি কোভিড নিয়ন্ত্ৰণ কক্ষে এঁদের নমুনা টেস্টের পর করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। নতুন যাঁদের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাঁরা পশ্চিম ইমফল, পূর্ব ইমফল, উখরুল, কাংপোই, কামজং, নোনে, কাকচিং, জিরিবাম, বিষ্ণুপুর, সেনাপতি এবং থউবাল জেলার বাসিন্দা। তাঁদের মধ্যে চারজন বহিঃরাজ্য থেকে আগত, বলেছে স্বাস্থ্য বুলেটিন। নতুন আক্রান্ত সবাইকে অন্যদের মতো বিভিন্ন কোভিড কেয়ার সেন্টারে রেখে চিকিৎসা চলছে।

অন্যদিকে, মণিপুরে গতকাল রাত পর্যন্ত চিকিৎসার পর সুস্থ ওঠায় ৫৭ জনকে তাঁদের বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তাঁদের নিয়ে রাজ্যে সুস্থ হয়েছেন মোট ৮,০৩৯ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৬৫। প্রসঙ্গত আজ এই খবর লেখা পর্যন্ত মোট ২.৪ লক্ষ করোনার টেস্ট হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top