News Flash

  • Home
  • Uncategorized
  • জোর করে পোড়ানো হল হাথরাস ধর্ষিতার দেহ! বিচার চাইছে পরিবার
Image

জোর করে পোড়ানো হল হাথরাস ধর্ষিতার দেহ! বিচার চাইছে পরিবার

হাথরাস (উত্তর প্রদেশ), ৩০ সেপ্টেম্বর (হি.স.): জোরজবরদস্তি, তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হল উত্তর প্রদেশের হাথরাসে ধর্ষিতা তরুণীকে। পরিবারের ইচ্ছে ছিল, মেয়ের শেষকৃত্য সম্পন্ন করা হবে বুধবার সকালে। কিন্তু, দিল্লির হাসপাতাল থেকে ধর্ষিতা তরুণীর দেহ আসার কিছুক্ষনের মধ্যেই দাহ করা হয় ১৯ বছর বয়সী ওই তরুণীর দেহ। উত্তর প্রদেশ পুলিশই রাতারাতি পুড়িয়ে দিয়েছে ওই নির্যাতিতার দেহ। কিন্তু, কেন? উঠছে বহু প্রশ্ন। বিচার চাইছে মেয়ে হারানো অসহায় পরিবার। দীর্ঘ ১৫ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর মঙ্গলবার ভোররাতে দিল্লির সফদরজং হাসপাতালে মৃত্যু হয় গণ-ধর্ষিতা ওই তরুণীর।

মঙ্গলবার রাতে দিল্লির হাসপাতাল থেকে বাড়িতে এসে পৌঁছয় ওই নির্যাতিতার দেহ। পরিবারের ইচ্ছে তো কর্নপাত করেনি উত্তর প্রদেশ পুলিশ। রাতারাতি দাহ করা হয় ওই নির্যাতিতার দেহ। নির্যাতিতার ভাই জানিয়েছেন, ‘তাঁরা (পুলিশ) নিজেরাই এমনটা করেছে। আমরা ভীত। শ্মশানে দেহ নিয়ে যাওয়ার জন্য পুলিশ আমাদের জোর করেছে। আমরা বলেছিলাম সকালে শেষকৃত্য সম্পন্ন করা হবে। আমাদের কথা শোনা হয়নি।’ নির্যাতিতার ভাই আরও জানিয়েছেন, ‘রাজ্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, এই বিষয়ের যেন তদন্ত হয় এবং দোষীদের যেন শাস্তি দেওয়া হয়। আমরা নিরাপত্তাও চাইছি। প্রশাসন আমাদের রীতিমতো চাপের মধ্যেই রেখেছে। স্থানীয় পুলিশকে আমরা বিশ্বাস করি না।’  মঙ্গলবার রাতে নির্যাতিতার দেহ হাথরসের বাড়িতে পৌঁছলে, মোয়েটির পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন এবং গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। সুবিচার না পাওয়া পর্যন্ত মেয়েকে দাহ করবেন না বলে জানিয়ে দেন তাঁরা। কিন্তু অভিযোগ, মাঝরাতে মেয়েটির বাড়িতে এসে পৌঁছয় পুলিশ। রাতেই দাহ করতে হবে বলে চাপ সৃষ্টি করে মেয়েটির পরিবারের উপর। ফলে নিরুপায় ছিলেন নির্যাতিতার পরিবারের সদস্যরা।

হাথরাস গণ-ধর্ষণ মামলার তদন্তের জন্য তিন-সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আগামী ৭ দিনের মধ্যে ওই তদন্তকারী দলকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এছাড়াও ফাস্ট ট্র্যাক কোর্টে এই মামলার ট্রায়াল চলার জন্য সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top