News Flash

  • Home
  • Uncategorized
  • সৎকারের অধিকারও কেড়ে নেওয়া হল, এটা অন্যায় : রাহুল গান্ধী
Image

সৎকারের অধিকারও কেড়ে নেওয়া হল, এটা অন্যায় : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের হাথরাসের গণ-ধর্ষিতা তরুণীকে রাতারাতি সৎকার করা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। অভিযোগ উঠছে, নির্যাতিতার পরিবারের বক্তব্য না শুনেই, রাতারাতি দাহ করা হয়েছে ওই তরুণীর দেহ। এ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে বুধবার টুইটারে রাহুল গান্ধী লিখেছেন, পরিবারের কাছ থেকে সৎকারের অধিকারও কেড়ে নেওয়া হল, এটা অপমানজনক, অত্যন্ত অন্যায়। তরুণীর সৎকারের ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে আপলোড করে রাহুল গান্ধী বুধবার টুইটারে লিখেছেন, ভারতের একজন কন্যাকে ধর্ষণ-খুনের ঘটনা ঘটল। এরপর তথ্য ধামাচাপা দেওয়া হচ্ছে। শেষে তাঁর পরিবারের কাছ থেকে সৎকারের অধিকারও ছিনিয়ে নেওয়া হল। এটা অপমানজনক, অত্যন্ত অন্যায়।

নির্যাতিতার দেহ সৎকার প্রসঙ্গে হাথরাসের জেলাশাসক জানিয়েছেন, ‘পরিবারের সম্মতি ছাড়া সৎকার করা হয়েছে বলে যে অভিযোগ করা হচ্ছে, তা ভুল। রাতে সৎকার করার জন্য তরুণীর বাবা ও ভাই সম্মতি দিয়েছিলেন। সৎকারের সময় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। যেই গাড়িতে দেহ আনা হয়েছিল সেই গাড়ি রাত ১২.৪৫ মিনিট থেকে ভোররাত ২.৩০ মিনিট পর্যন্ত ছিল।’ তরুণীর ভাই অবশ্য জানিয়েছেন, ‘পুলিশকে আমরা বলেছিলাম সকালে সৎকার করব। কিন্তু, তাঁরা অত্যন্ত তাড়ায় ছিল, পুলিশ আমাদের জানায়, ২৪ ঘন্টা হয়ে গিয়েছে এবং দেহে পচন ধরেছে।’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top