News Flash

Image

মক্ষিরানীর আসরে ধৃত যুবক

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার,২৯ সেপ্ঢেম্বর৷৷ শান্তিরবাজারে মক্ষিরানীর আসর থেকে আটক এক যুবক৷ ঘটনার বিবরনে জানাযায় শান্তির বাজার জয়গুরু পেট্রোল পাম্প সংলগ্ণ এলাকায় এক ভারাটিয়া বাড়ীতে প্রতিনিয়ত মক্ষীরানির আনাগোনা থাকে৷ জানাযায় এই বাড়ীর মালিক মুহুরীপুরের বাসিন্দা৷ বাড়ীটি ফাঁকা থাকার কারনে জীরানিয়ার বাসিন্দা প্রীতম পাল বাড়ীটি ভারা নিয়ে বাড়ীতে মক্ষীরানির আসর বসিয়ে থাকেন বলে অভিযোগ এলাকাবাসীর৷ আজ উদয়পুরের বাসিন্দা সেন্টু মিয়া হিন্দু এক নাবালিকে নিয়ে এই বাড়ীতে উপস্থিত হয়৷

ঘটনার খবর পেয়ে এলাকার কিছুসংখ্যক যুবক একত্রিত হয়ে শান্তির বাজার থানায় খবর দেয়৷ এলাকাবাসীর উপস্থিতির টের পেয়ে মেয়েটি বাড়ী থেকে পালিয়ে যায়৷ ঘটনার বিবরন জানতে চাইলে সেন্টু মিয়া জানায় মেয়েটি তার প্রেমিকা৷ লোকজনের ভয়ে সে ঘর থেকে পালিয়ে যায় বলে জানায় সেন্টু মিয়া ও প্রীতম পাল৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তির বাজার থানার পুলিশ৷ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেন্টু মিয়া কে আটক করে থানায় নিয়েযায়৷ এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠ তদন্তে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহন করে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top