News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : রাজ্যে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দলের পরামর্শ মেনে গৃহীত পদক্ষেপের বিস্তারিত চাইল হাইকোর্ট
Image

করোনা : রাজ্যে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দলের পরামর্শ মেনে গৃহীত পদক্ষেপের বিস্তারিত চাইল হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্ঢেম্বর৷৷ করোনা পরিস্থিতি নিয়ে ত্রিপুরা সরকার কেন্দ্রীয় বিশেষজ্ঞ দলের পরামর্শ অনুযায়ী গৃহীত ব্যবস্থাদি সবিস্তারে জানাতে বলেছে ত্রিপুরা হাইকোর্ট৷ এছাড়া আরও কয়েকটি বিষয়ে রাজ্য সরকারের কাছে জবাব চেয়েছে আদালত৷ করোনা পরিস্থিতি নিয়ে সুয়োমোটো মামলায় আগামী সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি আকিল কুরেশি এবং বিচারপতি শুভাশিস তলাপাত্রের ডিভিশন বেঞ্চ৷


প্রসঙ্গত, ত্রিপুরায় করোনা-র প্রকোপ হঠাৎ বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল৷ হু হু করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মৃত্যুর মিছিল শুরু হয়েছিল৷ প্রচুর অভিযোগ স্বাস্থ্য পরিষেবা নিয়ে উঠতে শুরু করেছিল৷ তাতে ত্রিপুরা হাইকোর্ট সুয়োমোটো মামলা নিয়ে রাজ্য সরকারকে নোটিশ জারি করে৷ কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল ত্রিপুরা সফর করেছে, বিষয়টি নিয়ে হাইকোর্ট ওই দলের রিপোর্টও তলব করেছিল৷


আজ সোমবার ওই মামলায় শুনানি হয়েছে৷ করোনা পরিস্থিতিতে ভিডিও কনফারেন্সিঙের মাধ্যমে শুনানি পর্বে সকলে অংশ নিয়েছেন৷ অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক বলেন, ত্রিপুরায় করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দলের রিপোর্টের ভিত্তিতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে আদালত জানতে চেয়েছে৷ তাছাড়া বেসরকারি হাসপাতাল আইএলএস-এ করোনা চিকিৎসা খরচ অন্যত্রের তুলনায় কম না-বেশি তা-ও জানতে চেয়েছে আদালত৷ তিনি বলেন, বিমানবন্দর এবং রেল স্টেশনে করোনা-র নমুনা পরীক্ষা বন্ধ করেছে ত্রিপুরা সরকার৷ কারণ সেখানে আক্রান্তের হার খুবই সামান্য৷ তাই ত্রিপুরা হাইকোর্ট ওই পরীক্ষার সুযোগ অন্য স্থানে ব্যবহারের নির্দেশ দিয়েছে৷


অ্যাডভোকেট জেনারেল বলেন, জিবি হাসপাতালে করোনা চিকিৎসায় সিনিয়র ডাক্তারকে সামগ্রিক বিষয় নজরদারি রাখার জন্য ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে আদালত৷ পাশাপাশি, মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিরও নির্দেশ দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top