News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাসবাদীদের পালনকর্তা হচ্ছে পাকিস্তান, রাষ্ট্রসঙ্ঘে দাঁড়িয়ে দাবি ভারতের
Image

সন্ত্রাসবাদীদের পালনকর্তা হচ্ছে পাকিস্তান, রাষ্ট্রসঙ্ঘে দাঁড়িয়ে দাবি ভারতের

নিউইয়র্ক, ২৮ সেপ্টেম্বর (হি. স.): আন্তর্জাতিক সন্ত্রাসবাদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে পাকিস্তান। ক্রমাগত সে দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে। বিরুদ্ধ মতবাদকে অবদমিত করা হচ্ছে। এমনকি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জনবিন্যাস পাল্টানোর চেষ্টা চালানো হচ্ছে। রাষ্ট্রসঙ্ঘের দাঁড়িয়ে এই ভাষাতেই পাকিস্তানের বিরুদ্ধে সরব হল ভারত।


সোমবার রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার পরিষদে রাইট টু রিপ্লাইয়ের নিয়ম প্রয়োগ করে রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী মিশনের প্রথম সচিব পবন বধে জানিয়েছেন, সন্ত্রাসবাদীদের পালনকর্তা হচ্ছে পাকিস্তান। চার হাজার জঙ্গির নাম সন্ত্রাসবাদি তালিকা থেকে সরিয়ে দিয়েছে পাকিস্তান। পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে জঙ্গিদের প্রশিক্ষণ শিবিরে পরিণত করা হয়েছে। জঙ্গিদের লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করা হচ্ছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে। পাকিস্তানের সংখ্যালঘুদের দুরবস্থা গোটা বিশ্ব জানে। এ বিষয়ে আন্তর্জাতিক মঞ্চ উদ্বেগ প্রকাশ করেছিল। ধর্মীয় স্বাধীনতার নাম করে সংখ্যালঘুদের নিরন্তন হত্যা করা হচ্ছে। এমনকি আহমেদিয়া ও খ্রিস্টানদের উত্যক্ত করা হচ্ছে সে দেশে। ভিন্নমত পোষণ করা ব্যক্তিত্বদের অবদমিত এবং গুম করে দেওয়ার রেওয়াজ আছে পাকিস্থানে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জনগণের থেকে অর্থনৈতিক, সামাজিক, সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ভুল অর্থনৈতিক সিদ্ধান্তের ফলে সেখানকার মানুষদের অবস্থা দুর্বিষহ হয়ে উঠেছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জনবিন্যাস পাল্টানোর চেষ্টা হচ্ছে। সেখানকার মানুষ ক্রমাগত দারিদ্রতার সঙ্গে লড়াই করে চলেছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top