News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রের কৃষি আইন কৃষকদের মৃত্যু পরোয়ানা : রাহুল গান্ধী
Image

কেন্দ্রের কৃষি আইন কৃষকদের মৃত্যু পরোয়ানা : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (হি.স.): লোকসভা ও রাজ্যসভায় পাশ হওয়া তিনটি কৃষি বিলে রবিবার রাতেই সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনটি কৃষি বিল পরিণত হয়েছে আইনে। এই তিনটি কৃষি আইনকেই কৃষকদের মৃত্যু পরোয়ানা আখ্যা দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ভারতে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে বলেও অভিমত রাহুলের। কৃষি আইনের প্রতিবাদে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক-দেশের বিভিন্ন রাজ্যে চলছে কৃষকদের আন্দোলন। এমতাবস্থায় তিনটি কৃষি আইনকে কৃষকদের মৃত্যু পরোয়ানা আখ্যা দিলেন রাহুল গান্ধী।


সোমবার একটি মিডিয়া রিপোর্ট নিজের টুইটার হ্যান্ডেলে আপলোড করে রাহুল লিখেছেন, কৃষি আইনগুলি আমাদের কৃষকদের জন্য মৃত্যু পরোয়ানা। সংসদে ভিতরে ও বাইরে তাঁদের কণ্ঠরোধ করা হয়েছে। ভারতে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে বলেও অভিমত রাহুলের। প্রসঙ্গত, কৃষি আইনের প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে কৃষকদের আন্দোলন দিন দিন বাড়ছে। কেন্দ্রীয় সরকারের অবশ্য বক্তব্য, কৃষক স্বার্থেই এই তিনটি কৃষি বিল।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top