News Flash

  • Home
  • Uncategorized
  • ফের ভূকম্পন জম্মু-কাশ্মীরে, কাটরার অদূরে ৪.২ তীব্রতার কম্পন
Image

ফের ভূকম্পন জম্মু-কাশ্মীরে, কাটরার অদূরে ৪.২ তীব্রতার কম্পন

জম্মু, ২৮ সেপ্টেম্বর (হি.স.): বিগত কয়েকদিন ধরে লাগাতার ভূকম্পন অনুভূত হচ্ছে জম্মু ও কাশ্মীরে। সোমবার ফের ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। সোমবার সকাল ১০.৪২ মিনিট নাগাদ ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয় জম্মু ও কাশ্মীরে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.২। জম্মু ও কাশ্মীরের কাটরা থেকে ৮৬ কিলোমিটার পূর্ব-উত্তর পূর্বে ভূমিকম্প অনুভূত হয়।


ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, সোমবার সকাল ১০.৪২ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় জম্মু ও কাশ্মীরে। কাটরা থেকে ৮৬ কিলোমিটার পূর্ব-উত্তর পূর্বে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.২। ভূপৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। এদিনের ভূমিকম্পের ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top