News Flash

  • Home
  • Uncategorized
  • দেশবাসীর প্রেরণা স্রোত ভগৎ সিং: অমিত শাহ
Image

দেশবাসীর প্রেরণা স্রোত ভগৎ সিং: অমিত শাহ

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (হি. স.): ভারতীয় স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি বিপ্লবী ভগৎ সিং এর জন্মদিন উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশবাসীর জন্য বহু যুগ ধরে প্রেরণা স্রোত হয়ে থাকবেন ভগৎ সিং বলে জানিয়েছেন তিনি।


ভগৎ সিং এর জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার নিজের টুইট বার্তায় অমিত শাহ লিখেছেন, নিজের পরিবর্তনকামী বিচারধারা এবং অদ্বিতীয় ত্যাগের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামকে নতুন দিশা দেখিয়েছিলেন। স্বাধীনতা সংগ্রামে দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে জাগ্রত করেছিলেন ভগৎ সিং।বহু যুগ ধরে দেশবাসীর প্রেরণার স্রোত হচ্ছেন ভগৎ সিং।


উল্লেখ করা যেতে পারে ১৯০৭ সালের ২৮ সেপ্টেম্বর অবিভক্ত পাঞ্জাব রাজ্যের বাঙায় জন্মগ্রহণ করেছিলেন।শৈশব থেকেই দেশ সেবায় নিয়োজিত ছিলেন তিনি।অল্প বয়সের মধ্যেই ব্রিটিশ সাম্রাজ্যের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন ভগৎ সিং। তার ব্যক্তিত্ব এবং মেধা। তার পৌরুষ এবং বীরত্ব সেই সময় তৎকালীন কংগ্রেসী নেতাদের মহিমাকেও ম্লান করে দিয়েছিল। বাংলার বিপ্লবীদের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। ভগৎ সিং সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ভারতের স্বপ্ন দেখেছিলেন। উত্তর ভারতের অনেকে তাকে শহীদে-আজম বলে অভিহিত করেন।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top