News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরিতে নিযুক্তির দাবী জানাল ১০৩২৩ এর একটি সংগঠন
Image

চাকুরিতে নিযুক্তির দাবী জানাল ১০৩২৩ এর একটি সংগঠন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্ঢেম্বর৷৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চাকরিচ্যুত শিক্ষকদের অবিলম্বে সরকারি চাকুরিতে নিযুক্তির ব্যবস্থা করার জন্য জোরালো দাবি জানিয়েছে ১০৩২৩ এডক শিক্ষক কর্মচারী সংগঠন৷ সংগঠনের নেতৃবৃন্দ আজ আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানিয়েছেন৷


নেতৃবৃন্দ জানান বিগত সরকার চাকরিচ্যুত শিক্ষকদের ক্ষেত্রে যে ভুল করে গেছে বর্তমান সরকার যেন সেই ভুলের পুনরাবৃত্তি না ঘটে সেদিকে নজর দিতে অনুরোধ জানিয়েছে সংগঠন৷ চাকরিচ্যুত শিক্ষক ও তাদের পরিবারের প্রতি সহানুভূতি দৃষ্টিভঙ্গি নিয়ে অবিলম্বে তাদের নিযুক্তির ব্যবস্থা করতে আর্জি জানানো হয়েছে৷ অবিলম্বে তাদেরকে চাকুরীতে নিযুক্ত করা না হলে তারা আন্দোলনে যেতে বাধ্য হবে বলেও জানানো হয়৷ তবে সংগঠনের নেতৃবৃন্দ আশা ব্যক্ত করেছেন বর্তমান সরকার যথেষ্ট সহানুভূতির সঙ্গে তাদের প্রত্যেককে সরকারী চাকুরীতে নিযুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন৷


বর্তমান সরকার চাকরিচ্যুত শিক্ষকদের চাকুরীতে নিযুক্তির ব্যবস্থা করলে তারা সরকারের পাশে থাকবে বলে তারা জানিয়েছেন৷ চাকরিচ্যুত শিক্ষকদের নিয়ে কোনো ধরনের রাজনীতি না করার জন্য তারা অনুরোধ জানিয়েছেন৷ চাকুরী হারিয়ে তারা অসহায় হয়ে পড়েছেন৷ ইতিমধ্যেই বেশ কয়েকজন চাকুরিচ্যুত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে বাধ্য হয়েছেন৷ওইসব পরিবারকে সরকারি চাকরি প্রধান এর জন্য তারা দাবি জানিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top