News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে চুরির ঘটনা বৃদ্ধি, আগরতলায় চোরকে ধরে বেধে রাখা হল খুঁটিতে
Image

রাজ্যে চুরির ঘটনা বৃদ্ধি, আগরতলায় চোরকে ধরে বেধে রাখা হল খুঁটিতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ কাঞ্চনপুর, ২৬ সেপ্ঢেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরের কৃষ্ণনগর এলাকায় চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো এক চোর৷একটি ফলের দোকান থেকে ফল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে৷স্থানীয় জনগণ তাকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটি সঙ্গে বেঁধে রাখেন৷ তারপর খবর দেওয়া হয় পশ্চিম থানায়৷ খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ ছুটে এসে চোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়৷ এব্যাপারে পশ্চিম থানার পুলিশ একটি মামলা গ্রহণ করেছে৷


অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷ স্থানীয় জনগণের অভিযোগ প্রায় সময়ই কৃষ্ণনগর এলাকায় চুরির ঘটনা ঘটে চলেছে৷ স্থানীয় লোকজন রাত চোরদের পাকড়াও করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছিলেন৷শেষ পর্যন্ত ফলের দোকানে চুরির ঘটনার সময় তাকে হাতেনাতে পাকড়াও করতে সক্ষম হয়েছেন এলাকার জনগণ৷ উল্লেখ্য রাজধানী আগরতলা শহর এলাকার বিভিন্ন স্থানে গত বেশ কিছুদিন ধরেই চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে৷ পরপর এসব চুরির ঘটনায় ব্যবসায়ীসহ সাধারন জনগন দুশ্চিন্তায় পড়েছেন৷ রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকার রাত্রিকালীন নিরাপত্তাব্যবস্থা নিয়ে এলাকাবাসীর মধ্যে সংশয় দেখা দিয়েছে৷ আগরতলা শহর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য জোরালো দাবি উঠেছে৷


রামনগর আউটপোস্ট এর পুলিশ দুর্গাবাড়ি চা বাগান এলাকা থেকে দশটি ভিটুমিন ড্রাম সহএকটি গাড়ি আটক করেছে৷জানা যায় গত ৯ সেপ্ঢেম্বর মধ্য ভবন এলাকা থেকে এক থেকে দশটি বিটুমিন রাম চুরি হয়ে গিয়েছিল৷ এ ব্যাপারে ঠিকাদার গৌতম বণিক রামনগর আউটপোস্ট সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছিলেন৷


অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ বিটুমিন দামগুলো উদ্ধারের জন্য তৎপরতা শুরু করে৷ গতকাল রাতে রামনগর আউটপোস্ট এর পুলিশ সুনির্দিষ্ট খবর পায় যে দুর্গাবাড়ি চা বাগানে একটি গাড়িসহ বিটুমিন ড্রাম গুলো রয়েছে৷সেই খবরের পরিপ্রেক্ষিতে রামনগর আউটপোস্ট এর পুলিশ দুর্গাবাড়ি চা বাগান এলাকায় তল্লাশি চালায়৷ তল্লাশি চালিয়ে দশটি বিটুমিন ড্রাম সহ গাড়িটি আটক করতে সক্ষম হয়েছে পুলিশ৷ তবে এ ব্যাপারে কাউকে আটক করতে পারেনি পুলিশ৷গাড়িসহ বিটুমিন গুলো থানায় নিয়ে আসা হয়েছে৷


আবারো দুঃসাহসিক চুরি কান্ড সংগঠিত করল চুরের দল৷ ঘটনা কাঞ্চনপুর থানাধীন নেতাজি নগর এলাকায়৷ আজ দুপুরনাগাদ বাড়ির মালিকের অনুপাস্থিতি চুর ঘরে ঢুকে স্বর্ণালযঙ্কারসহ নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যাওয়ার সময় ঘরে আগুন লাগিয়ে দিয়ে যায়৷ আজ দিলীপ নাথ অসুস্থ থাকায় উনার পরিবারের লোকজন উনাকে হাসপাতালে নিয়ে যায়৷ তখন বাড়িতে ওনার কেউ ছিলনা৷

হঠাৎ আশেপাশের লোকজন দেখতে পান উনার ঘরের ভিতর থেকে ধোঁয়া উড়ছে৷ আশেপাশের লোকজন দমকল বাহিনী এবং কাঞ্চনপুর থানাকে খবর দেয় সাথে সাথে হাসপাতালে খবর পাঠায় উনার স্ত্রীর কাছে খবর শুনে বাড়িতে এসে দেখেন ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে উনার স্বর্ণালঙ্কারসহ ও নগদ অর্থ সহ মূল্যবান সামগ্রী নিয়ে যায় এবং যাওয়ার সময় উনার ঘরে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডার ওপেন করে আগুন লাগিয়ে দিয়ে যায়৷ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে কাঞ্চনপুর থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত করে দেখছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top