News Flash

Image

কৈলাসহরে প্রতারক ধৃত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর৷৷ কৈলাশহর থানার পুলিশ এক হ্যাকারকে জালে তুলতে সক্ষম হয়েছে৷ তার নাম সানি চৌধুরী৷ বাড়ি গোবিন্দপুর এলাকায়৷
ঘটনার বিবরণে জানা গেছে কালু মিয়া নামে এক ব্যক্তির ব্যাংকের পাসবই চুরি করে স্বাক্ষর জাল করে কৈলাশহর ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় এসে অন্যান্য মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে টাকা তোলার চেষ্টা করেছিল সানি চৌধুরী নামে ওই প্রতারক৷ সে যখন পাসবুক জমা দিয়ে ব্যাংক থেকে টাকা তোলার চেষ্টা করছিল তখন ব্যাংকের কর্মীদের সন্দেহ৷

বিষয়টি ব্রাঞ্চ ম্যানেজারের নজরে আনা হলে ব্রাঞ্চ ম্যানেজার কৈলাশহর থানার পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে কৈলাশহর থানার পুলিশ ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কৈলাশহর শাখায় ছুটে যায়৷ সেখান থেকে প্রতারক সানি চৌধুরীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ৷ তার বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে কৈলাশহর থানার পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top