News Flash

  • Home
  • Uncategorized
  • জোলাইবাড়িতে গভীর রাতে আগুনে পুড়ে ছাই দুটি দোকান
Image

জোলাইবাড়িতে গভীর রাতে আগুনে পুড়ে ছাই দুটি দোকান

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৬ সেপ্ঢেম্বর৷৷ গভীর রাতে সংঘটিত অগ্ণিকাণ্ড দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে৷ দক্ষিণ জেলার জোলাইবাড়ি বাজারে সংঘটিত এই অগ্ণিকাণ্ডের ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়েছে৷ কমল মজুমদার এবং সমীর বণিকে দোকান আগুনে পুড়ে গেছে৷


পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে জোলাইবাড়ি বাজারের দুটি দোকানে হঠাৎ করে অগ্ণি সংযোগ ঘটে৷ ওই দুই দোকানের মালিক হলেন কমল মজুমদার ও সমীর বণিক৷ একজনের স্বর্ণালঙ্কার ও অপরজনের ইলেক্ট্রিক সরঞ্জাম এবং টিভির দোকান ছিল৷ আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বাজারের অন্যান্য ব্যাবসায়ীরা ছুটে আসেন৷ ইত্যবসরে খবর দেওয়া হয় জোলাইবাড়ি দমকল বাহিনীকে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দমকল বাহিনীর কর্মীরা৷

দমকলের একটি ইঞ্জিন এবং বাজারের ব্যাবসায়ীদের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে৷ পুলিশের বক্তব্য, অগ্ণিকাণ্ডে দুই দোকানের সমস্ত জিনিষপত্র পুড়ে ছাই হয়ে গেছে৷ অগ্ণিকাণ্ডে দুই দোকানের মোট প্রায় ১০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে কমল মজুমদার ও স্বামীর বণিক দাবি করেছেন৷ তবে এই অগ্ণিকাণ্ডের সূত্রপাত কোথা থেকে তা জানা যায়নি৷ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top