News Flash

  • Home
  • Uncategorized
  • নেশা সামগ্রীসহ চার কারবারি গ্রেপ্তার কাঞ্চনপুরে, গাড়ি আটক
Image

নেশা সামগ্রীসহ চার কারবারি গ্রেপ্তার কাঞ্চনপুরে, গাড়ি আটক

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ সেপ্ঢেম্বর৷৷ আবারো নেশা বিরোধী অভিযানে সাফল্য পেলেন কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক বিক্রম শুক্ল দাসের নেতৃত্বে কাঞ্চনপুর থানার পুলিস৷ শুক্রবার গভীর রাতে কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে কাঞ্চনপুর থানার বিশাল পুলিশবাহিনী জয়শ্রী এলাকায় ওত পেতে বসে৷


গভীর রাতে ধর্মনগর থেকে বিলেতি মদ বোঝাই বুলেরো পিকআপ ভ্যান জয়শ্রী থানা এলাকায় আসার পর পুলিশ গাড়িটিকে আটক করে৷ আটক গাড়ি থেকে বিপুল পরিমাণ বিলাতি মদ সহ ৪ নেশা কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ৷ ধৃত নেশা কারবারিরা হল পিনাক নাথ, রূপক নাথ, অসিত নাথ ও অভিজিৎ নাথ৷ তাদের বাড়ি কাঞ্চনপুর মহাকুমার শুকনাছড়া এলাকায়৷ ধৃতদের মধ্যে পিনাক নাথ ও রূপক নাথকে আগেও কয়েকবার পুলিশ মদ সহ আটক করেছে৷ এখন দেখার বিষয় পুলিশ তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top