News Flash

  • Home
  • Uncategorized
  • আত্মনির্ভরতার পক্ষে সাওয়াল রাজনাথের
Image

আত্মনির্ভরতার পক্ষে সাওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি. স.): সীমান্তে চিনা সেনাবাহিনী-র চোখে চোখ রেখে প্রহরা দিয়ে চলেছে ভারতীয় সেনাবাহিনী। যদি কোনো শক্তিই ভারতের দিকে খারাপ দৃষ্টিতে তাকায় তবে তার বিরুদ্ধে যোগ্য জবাব দিতে প্রস্তুত সেনাবাহিনী। ভারতের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আত্মনির্ভরতার এক শ্রেষ্ঠ উদাহরণ। ভারতীয় বৈজ্ঞানিক এবং প্রযুক্তিবিদ্যারা দেখিয়ে দিয়েছে যে জটিল থেকে জটিলতর বিষয় সমাধান করতে সক্ষম আমরা বলে দাবি করেছেন রাজনাথ সিং।


শনিবার দিন দীনদয়াল স্মৃতি ব্যাখ্যান ২০২০ অন্তর্গত আত্মনির্ভর ভারতের সংকল্প শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, দীনদয়াল উপাধ্যায় মনে করতেন রণনীতি নীতি গ্রহণ করা ব্যতীত অর্থনীতি অক্ষম হয়ে পড়ে। প্রতিরক্ষার প্রতি গাফিলতি দেখিয়ে কোন দেশ আত্মনির্ভর হতে পারবে না। ১৯৯৮ সালে অটল বিহারী বাজপেয়ী যখন পরমাণু বোমা পরীক্ষা করেছিলেন তখন তার লক্ষ্য কোন দেশের ওপর আক্রমণ করা ছিল না। তার মূল লক্ষ্য ছিল ভারতের শক্তিকে বৃদ্ধি করা। এর জেরেই ভারতীয় সেনাবাহিনীর মধ্যে আত্মরক্ষার বিশ্বাস জন্মেছে। ১৯৬৪ সালে চিন যখন পরমাণু বোমা পরিক্ষা করে দেখল। সেই সময় দীনদয়াল উপাধ্যায় বলেছিলেন যে ভারতের পরমাণু শক্তি বিকশিত করা প্রয়োজন। আগামী দশ বছরে জল, স্থল এবং মহাকাশে ভারত নিজের প্রতিরক্ষা ব্যক্তিকে অনেক বেশি বিকশিত করে তুলতে পারবে। যে পণ্য খুব সহজেই ভারতের মধ্যে তৈরি হতে পারে তাকে বিদেশ থেকে নিয়ে আসার কোন দরকার নেই। ২০২৪ – ২৫ সালের মধ্যেই ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে ১.৭৫ লক্ষ কোটি টাকার ব্যবসা হতে পারে। একইসাথে ভারত পাঁচ বিলিয়ন ডলারের সমরাস্ত্র রফতানিও করতে সক্ষম হয়ে পড়বে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top