News Flash

  • Home
  • Uncategorized
  • বন্ধু রাষ্ট্র ভারতের প্রশংসায় পঞ্চমুখ রাজাপক্ষে
Image

বন্ধু রাষ্ট্র ভারতের প্রশংসায় পঞ্চমুখ রাজাপক্ষে

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি. স.):  করোনা সংকট পরিস্থিতির মধ্যে ভারত যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলেন শ্রীলঙ্কা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে।


পুনরায় ভোটে জিতে প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম বন্ধুরাষ্ট্র  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দ্বিপাক্ষিক বৈঠকের মুখোমুখি হন রাজাপক্ষে। সেখানে ভারতের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করতে গিয়ে তিনি জানান, বিশ্বজোড়া করোনা পরিস্থিতির মধ্যে ভারত যেভাবে সাধারণ মানুষের পাশে   দাঁড়িয়েছে তা প্রশংসনীয়।


এই প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারত বরাবর শ্রীলঙ্কাকে গুরুত্ব দিয়ে এসেছে। সব অঞ্চলের নিরাপত্তা এবং শান্তি বৃদ্ধির দিকে নজর দিয়ে ভারত বরাবর তার প্রতিবেশীর পাশে গিয়ে দাঁড়িয়েছে।ভারতের সঙ্গে শ্রীলঙ্কার সম্পর্ক কয়েক হাজার বছরের। সম্প্রতি ভারত মহাসাগরে এমটি নিউ ডায়মন্ড জাহাজের অগ্নি নির্বাপনের শ্রীলঙ্কার সাহায্য ভারত যেভাবে করেছে তার প্রশংসা করেন রাজাপক্ষে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top