News Flash

  • Home
  • Uncategorized
  • মেঘালয়ে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে গত চারদিনে ১৫ জনের মৃত্যু, নিখোঁজ দুই
Image

মেঘালয়ে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে গত চারদিনে ১৫ জনের মৃত্যু, নিখোঁজ দুই

শিলং, ২৬ সেপ্টেম্বর (হি.স.) : মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের দরুন ভূমিধস এবং জলের তোড়ে ভেসে গিয়ে গত চার দিনে ১৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন দুজন। নিহতদের মধ্যে একজন মহিলা ক্রিকেটারও রয়েছেন। মেঘালয় দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের মন্ত্রী কয়রমেন সাইলো বলেন, রাজ্য দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে তাঁদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।

গত ২২ সেপ্টেম্বর পশ্চিম খাসিপাহাড় জেলার মকিরবাট এলাকায় ওহ তিনকিয়াঙে একটি জিপ গাড়িতে করে ছয় যাত্রী যাচ্ছিলেন। পাহাড়ি জলের স্রোতে গাড়ি সমেত তাঁরা ভেসে গেছেন। তাঁদের মধ্যে পাঁচ জনের দেহ উদ্ধার হয়েছে। একজন এখনও নিখোঁজ বলে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জানিয়েছেন।

এদিকে, পূর্ব খাসিপাহাড় জেলার মাদানরইটিং এলাকায় ভুমিধসে এক নাবালিকার মৃত্যু হয়েছে। মন্ত্রী আরও জানিয়েছেন, লয়ার লুম্পারিং ধোবিঘাট এলাকায় ভূমিধসে পাঁচজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দু জনের দেহ আগেই উদ্ধার হয়েছিল। আজ বাকি তিন জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে সংঘটিত ভূমিধসের ঘটনায় জাতীস্তরের রাজিয়া আহমেদ নামের এক মহিলা ক্রিকেটারের মৃত্যু হয়েছে।

পূর্ব খাসিপাহাড়ের পুলিশ সুপার সিলভেস্টার নংটাইঙ্গার জানিয়েছেন, শুক্রবার সকালে ভূমিধসে নিহতদের মৃতদেহ উদ্ধার হয়েছে। মেঘালয় ক্রিকেট সংস্থার সাধারণ সচিব গিডেবন খারকঙ্গার বলেন, রাজিয়া আহমেদ ২০১১-১২ সাল থেকে জাতীয় স্তরের বিভিন্ন ক্রিকেট প্রতিযোগিতায় রাজ্যের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছিলেন।

এদিকে, গত ২৪ সেপ্টেম্বর ভূমিধসে পুলিশ রিসার্ভের দুই আধিকারিকের মৃত্যু হয়েছে। শুধু তা-ই নয়, ভারী বৃষ্টিপাতে পশ্চিম খাসিপাহাড়ে নংস্টয়েঙে দুজনের মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ বলে প্রশাসনের তরফে জানা গেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, বহু এলাকায় বেশ কিছু গাছপালা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দুর্যোগ মোকাবিলা দল ওই গাছগুলি কেটে ফেলার ব্যবস্থা করবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top