News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, ভবিষ্যতেও থাকবে : মিজিতো ভিনিতো
Image

জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, ভবিষ্যতেও থাকবে : মিজিতো ভিনিতো

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (হি.স.): সমগ্র বিশ্বের সামনে তুলে ধরার জন্য পাকিস্তানের একমাত্র গৌরব হল সন্ত্রাসবাদ, জনজাতির নির্মূলীকরণ, মৌলবাদের বাড়বাড়ত্ব এবং গোপনে পারমাণবিক বাণিজ্য। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় জানিয়ে দিল ভারত। একইসঙ্গে পাকিস্তানকে তুলোধনা করে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি মিজিতো ভিনিতো বলেন, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। কাশ্মীরের যে অংশে অবৈধ দখল রেখেছে পাকিস্তান, সেখানেই যাবতীয় বিবাদ। পাকিস্তানকে আমরা অনুরোধ করছি, অবৈধভাবে দখলে রাখা সমস্ত অঞ্চল খালি করে দেওয়া জন্য।


রাষ্ট্রসংঘের সাধারণ সভায় সবে শুরু হচ্ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাষণ। প্রত্যাশিত ছিলই, ইমরানের ভাষণ শুরুর আগেই প্রতিবাদ স্বরূপ সাধারণ পরিষদের সভাকক্ষ ত্যাগ করেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি মিজিতো ভিনিতো। জম্মু ও কাশ্মীরের আইনসভার পরিবর্তন, সেখানে ভারতীয় বাহিনীর উপস্থিতি, সংখ্যালঘুদের প্রতি ব্যবহারের মতো বিষয় নিয়ে যথারীতি মুখ খুলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।ইমরান খান হুঁশিয়ারি দেন, কাশ্মীর একটি পারমাণবিক দ্বন্দ্বের জায়গায় পরিণত হয়েছে। আন্তর্জাতিক নিয়মের ভিত্তিতে কাশ্মীর ইস্যু সমাধান না হওয়া পর্যন্ত দক্ষিণ এশিয়ায় শান্তি থাকবে না বলে মন্তব্য করেন ইমরান।


প্রত্যুত্তরে ভারতের তরফে স্পষ্ট করে দেওয়া হয়, ভারতের অখণ্ড অংশ হল জম্মু ও কাশ্মীর এবং ভবিষ্যতেও তা থাকবে। ফার্স্ট সেক্রেটারি মিজিতো ভিনিতো বলেন, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য ও অখণ্ড অঙ্গ। কাশ্মীরের যে অংশে অবৈধ দখল রেখেছে পাকিস্তান, সেখানেই বিবাদ। পাকিস্তানকে আমরা অনুরোধ করছি, অবৈধভাবে দখলে রাখা সমস্ত অঞ্চল খালি করে দেওয়া জন্য। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি মিজিতো ভিনিতো আরও বলেন, ইনি সেই নেতা যিনি আজ বিষ ছড়ালেন, ২০১৯ সালে আমেরিকায় স্বীকার করেছিলেন তাঁদের দেশে ৩০ হাজার থেকে ৪০ হাজার জঙ্গি রয়েছে, ওই সমস্ত জঙ্গিদের পাকিস্তানেই প্রশিক্ষণ দেওয়া হয়। এই দেশই কুখ্যাত এবং তালিকাভুক্ত সন্ত্রাসবাদীদের পেনশন প্রদান করে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি বলেন, ‘৭৫ তম বর্ষপূর্তিতে নয়া নিকৃষ্টের সাক্ষী থাকল এই মহান ফোরাম। যারা ঘৃণা ও হিংসায় প্ররোচনা দেয়, তাদের জন্য গলা ফাটিয়েছেন পাকিস্তানের নেতা।’

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top