News Flash

  • Home
  • Uncategorized
  • মাদক মামলায় জেরা দীপিকাকে, এনসিবি-র দফতরে শ্রদ্ধাও
Image

মাদক মামলায় জেরা দীপিকাকে, এনসিবি-র দফতরে শ্রদ্ধাও

মুম্বই, ২৬ সেপ্টেম্বর (হি.স.): অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু-তদন্তে, মাদক মামলায় জেরার মুখোমুখি হতে মুম্বইয়ে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) বিশেষ তদন্তকারী দল (সিট) দফতরে হাজিরা দিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং শ্রদ্ধা কপূর। মাদক মামলায় এই দুই অভিনেত্রীকে সমন পাঠিয়েছিল এনসিবি। সমন পাওয়ার পর শনিবার সকালে এনসিবি-র দফতরে হাজিরা দেন দীপিকা। শ্রদ্ধা আসেন দুপুর বারোটা নাগাদ।


এনসিবি সূত্রের খবর, দীপিকাকে মুম্বইয়ের কোলাবা অ্যাপালো বন্দরের এভলিন গেস্ট হাউসে জেরা করা হচ্ছে। রেকর্ড করা হচ্ছে তাঁর বয়ান। তবে স্বামী রণবীর সিংকে তাঁর সঙ্গে দেখা যায়নি। মাদক মামলায় শুক্রবারই অভিনেত্রী রাকুল প্রীত সিংকে জেরা করেছিল এনসিবি। জেরা করা হয়েছিল দীপিকার ম্যানেজারকেও। এবার এনসিবি-র জেরার মুখোমুখি হলেন শ্রদ্ধা কপূর। এনসিবি সূত্রের খবর, এ দিন বেলা ১১টা নাগাদ জিজ্ঞাসাবাদের জন্য এনসিবি-র দফতরে পৌঁছনোর কথা ছিল শ্রদ্ধার। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী দলটির থেকে সময় চেয়ে নেন তিনি। সেই মতোই বেলা ১২টা নাগাদ এনসিবি-র দফতরে পৌঁছন শ্রদ্ধা। এদিনই এনসিবি দফতরে আসতে পারেন সারা আলি খান।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top