News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি বিল : নিরাপত্তা কর্মীদের সমস্ত ব্যারিকেড ভেঙে প্রতিবাদ আন্দোলনে শামিল হল বামেরা
Image

কৃষি বিল : নিরাপত্তা কর্মীদের সমস্ত ব্যারিকেড ভেঙে প্রতিবাদ আন্দোলনে শামিল হল বামেরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্ঢেম্বর৷৷ কৃষি বিলের বিরোধিতায় বামেরা আজ আগরতলা শহর কাঁপালেন৷ কৃষক সভা-র নেতৃত্বে শুক্রবার সারা ত্রিপুরায় ওই আন্দোলন সংগঠিত করা হয়েছে৷ মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দিয়ে বিরোধী উপনেতা বাদল চৌধুরী বলেন, জনস্বার্থ বিরোধী কৃষি বিল কোনভাবেই মেনে নেওয়া যায় না৷ এই বিলের প্রতিবাদেই আজ আমরা রাস্তায় নেমেছি৷


শুক্রবার কৃষক বিলের বিরোধিতায় রাজধানী আগরতলা শহরের সিটি সেন্টারের সামনে বামেরা প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ সংঘটিত করেছে৷ বামেদের মিছিল-সমাবেশ-কে ঘিরে সকাল থেকেই সিটি সেন্টার সংলগ্ণ এলাকায় ব্যাপক সংখ্যক পুলিশ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছিল৷ পুলিশ ও নিরাপত্তা কর্মীদের সমস্ত ব্যারিকেড ভেঙে বামপন্থী সমর্থকরা প্রতিবাদ-বিক্ষোভ আন্দোলনে শামিল হন৷ প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে সামিল হয়ে বিধানসভার বিরোধী দলের উপনেতা তথা প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী বলেন, কেন্দ্রীয় সরকার যে কৃষি বিল পাস করিয়েছে তা সম্পূর্ণভাবে কৃষক স্বার্থবিরোধী৷ জনস্বার্থ বিরোধী এই বিল কোনোভাবেই মেনে নেওয়া যায় না৷কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরুদ্ধে দেশজুড়ে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বামপন্থীরা৷ এরই অংশ হিসেবে আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংগঠিত করা হয়েছে বলে তিনি জানিয়েছেন৷


সাথে তিনি যোগ করেন, গোটা রাজ্য জুড়ে বামপন্থীরা কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলনে তোলপাড় করে তুলবে৷অবিলম্বে জনস্বার্থবিরোধী কৃষি স্বার্থবিরোধী এই বিল প্রত্যাহার করে নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top