News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রু শরণার্থীদের পুণর্বাসনের জন্য সার্ভের টিমকে বাধা দিয়ে পথ অবরোধ স্থানীয়দের
Image

ব্রু শরণার্থীদের পুণর্বাসনের জন্য সার্ভের টিমকে বাধা দিয়ে পথ অবরোধ স্থানীয়দের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্ঢেম্বর৷৷ মিজোরামের ব্রো রিয়াং শরণার্থী পুনর্বাসন নিয়ে উত্তরে প্রতিবাদ তুঙ্গে৷ দীর্ঘদিন থেকে উত্তর জেলার কাঞ্চনপুর মহাকুমায় ৫১০০ শরণার্থী পরিবারকে পুনর্বাসন নিয়ে প্রতিবাদে শামিল হয়েছিল বিভিন্ন সামাজিক সংস্থা৷ কিন্তু বিগত জুলাই মাসে রাজ্য সরকার কাঞ্চনপুর এবং পানিসাগর মহকুমায় রিয়াং শরণার্থীদের পুনর্বাসনের জন্য সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায় কাঞ্চনপুরের জয়েন্ট মুভমেন্ট কমিটি সহ বিভিন্ন সামাজিক সংস্থা স্থানীয় নাগরিকরা৷


তা নিয়ে ১২ ঘণ্টা কাঞ্চনপুর মহকুমা বন্ধ কর্মসূচি পালন করা হয় কাঞ্চনপুর জয়েন্ট মুভমেন্ট কমিটির উদ্যোগে৷স্থানীয় সংস্থা ও জনগণের দাবি, রাজ্যের ৮ টি জেলাতে সমানভাবে ব্রো রিয়াং শরণার্থীদের পুনর্বাসন দেওয়া হোক৷ এ মর্মে উত্তর জেলার ধর্মনগর মহকুমাধীন লক্ষীনগরের মিশ্র স্থানীয় জনগণ গত ৯ জুলাই জেলাশাসকের কাছে একটি লিখিত অভিযোগে বলেন, লক্ষীনগর, চাঁদপুর মৌজার ফরেস্ট ল্যান্ডের কাটোয়াছড়া ও মইজুইরাম পাড়ায় রিয়াং শরণার্থীদের পুনর্বাসন যাতে দেওয়া না হয়৷ কিন্তু আজ সকালবেলা লক্ষীনগর ,চাঁদপুর মৌজার কাটোয়া ছড়া ও মইজুইরাম এলাকার ফরেস্ট ল্যান্ডে রিয়াং ব্রো শরণার্থীদের পুনর্বাসনের জন্য ৩ জনের সার্ভের একটি টিম আসে৷ সার্ভের টিমকে দেখতে পেয়ে স্থানীয় মিশ্র সম্প্রদায়ের জনগণ সার্ভের টিমকে ওই এলাকায় সার্ভে করতে বাধা প্রদান করেন৷ এবং স্থানীয় হিন্দু-মুসলিম মনিপুরী দেববর্মা রাংলং সহ সকল সম্প্রদায়ের মিশ্র জনগণ ৮ নং জাতীয় সড়কের পাশে প্রতিবাদ করতে শুরু করেন৷


তাদের একটাই দাবি কাটোয়া ছড়া ও মইজুইরাম পাড়ায় রিয়াং শরণার্থীদের পুনর্বাসন কোন ভাবে দেওয়া চলবে না৷ অবশেষে পরিস্থিতি বেগতিক দেখে ধর্মনগর মহাকুমার অতিরিক্ত মহকুমা শাসক সূর্যকুমার দেববর্মা ঘটনাস্থলে ছুটে আসেন৷ ঘটনাস্থলে এসে স্থানীয় জনগণকে আশ্বস্ত করেন, ওই এলাকায় রিয়াং শরণার্থীদের পুনর্বাসন ইতিমধ্যে হচ্ছে না৷ রাজ্য সরকারের নির্দেশে শরণার্থীদের পুনর্বাসনের জন্য পর্যাপ্ত পরিমাণে ফরেস্ট ল্যান্ড আছে কিনা তা চিহ্ণিত করার জন্যই এই সার্ভে৷ অতিরিক্ত মহকুমা আধিকারিক স্থানীয় জনগণকে আরো বললেন যে, উনাদের দাবি-দাওয়া গুলি লিখিতভাবে জেলা শাসকের কাছে একটি ডেপুটেশন আকারে প্রদান করার জন্য৷ উনার আশ্বাসে আশ্বস্ত হয়ে স্থানীয় প্রতিবাদকারীরা উনাদের প্রতিবাদ আজকের মত প্রত্যাহার করেন৷ তবে স্থানীয়দের বক্তব্য, লক্ষী নগর, চাঁদপুর মৌজার অন্তর্গত চুরাইবারি ফরেস্ট বিটের আওতাধীন কাটোয়া ছড়া ও মইজুরাম পাড়ায় মিজোরাম ভ্রু শরণার্থীদের কোনভাবে পুনর্বাসন উনারা মেনে নেবেন না৷


প্রয়োজনে ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে অমরণ প্রতিবাদ করবেন৷ উনাদের দাবি যুগ যুগ থেকে ওই এলাকার ফরেস্ট ল্যান্ডে জুম চাষ করে উনারা জীবিকা নির্বাহ করে আসছেন৷ জুম চাষই তাদের একমাত্র সম্বল৷ তাছাড়া স্থানীয় জনগণ দখলকৃত সরকারি ফরেস্ট ল্যান্ডে নিজের নামে পাট্টা পেয়েছেন৷ অনেকে আবার পাট্টা পাওয়ার আবেদনও জমা করেছেন৷ সোর্স মারফত স্থানীয়রা জানতে পেরেছেন উত্তর জেলার ৭ টি জায়গাতে ব্রো শরণার্থীদের পুনর্বাসন দেওয়া হবে৷ তারমধ্যে কাটোয়া ছড়া ও মইজুইরাম পাড়ায় ১ হাজার ব্রো শরণার্থীদের পুনর্বাসন দেওয়া হবে৷ আর তারই প্রতিবাদে স্থানীয়রা আজ প্রতিবাদ সাব্যস্ত করে৷ এখন দেখার বিষয় উত্তর জেলার জেলাশাসক কাটোয়া ছড়া ও মইজুরাম পাড়ায় মিজোরাম ব্রো শরণার্থীদের পুনর্বাসন নিয়ে কি ভূমিকা পালন করেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top