News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি বিলের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসের দফাওয়ারি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
Image

কৃষি বিলের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসের দফাওয়ারি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্ঢেম্বর৷৷ কৃষি বিলের বিরুদ্ধাচরণ করে বৃহত্তর কর্মসূচি হাতে নিয়েছে কংগ্রেস৷ এতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস রাজ্যে শাসক জোটের বিরুদ্ধে চাপ বাড়াতে ওই সমস্ত কর্মসূচি পালন করবে৷ ২৬ সেপ্ঢেম্বর থেকে পর্যায়ক্রমে সারা রাজ্যে কংগ্রেস আন্দোলনে ঝাঁপাবে৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আইনজীবী পীযূষকান্তি বিশ্বাস৷


পীযূষকান্তি বলেন, ২৬ সেপ্ঢেম্বর কৃষি বিলের বিরোধিতায় কংগ্রেস নেতা-কর্মীরা সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হবেন৷ ওই কালা আইনের বিরুদ্ধে গর্জে উঠবেন তাঁরা৷ তেমনি আগামী ২৮ সেপ্ঢেম্বর আগরতলায় গান্ধী মূর্তির পাদদেশে এক জমায়েতের আয়োজন করা হবে৷ সেখানে গণস্বাক্ষর সংগ্রহ করে রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে কৃষি বিলের বিরুদ্ধাচরণ করে লেখা স্মারকলিপি পাঠানো হবে৷


সাথে তিনি যোগ করেন, ২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত কংগ্রেস কর্মীরা বুথ এবং পঞ্চায়েত স্তর থেকে শুরু করে সারা দেশে ওই কালা আইনের বিরুদ্ধে ২ কোটি কৃষক, দোকানদার, শ্রমিকদের স্বাক্ষর সংগ্রহ অভিযানে নামবেন৷ এই অভিযান চলবে ৩১ অক্টোবর পর্যন্ত এবং ৭ নভেম্বরের মধ্যে এআইসিসি-তে তা জমা দিতে হবে৷ তিনি বলেন, এআইসিসি ১৪ নভেম্বর জওহরলাল নেহরুর জন্মদিনে ওই গণ স্বাক্ষর সংবলিত স্মারকলিপি রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হবে৷

পীযূষবাবু জানান, ২ অক্টোবর মহাত্মা গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিনে কংগ্রেস ’কিশান মজদুর বাঁচাও’ দিবস হিসেবে প্রত্যেক বিধানসভা অঞ্চলে, জেলাস্তরে ধরনা এবং প্রতিবাদে শামিল হবে৷ কংগ্রেসের সর্বস্তরের নেতা ও কর্মীরা ওই প্রতিবাদে শামিল হবেন৷ সাথে তিনি যোগ করেন, ১০ অক্টোবর কংগ্রেসের রাজ্যভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top