News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা কেড়ে নিল প্রাণ, প্রয়াত পরমাণু বিজ্ঞানী শেখর বসু
Image

করোনা কেড়ে নিল প্রাণ, প্রয়াত পরমাণু বিজ্ঞানী শেখর বসু

কলকাতা, ২৪ সেপ্টেম্বর (হি.স.): প্রাণঘাতী করোনাভাইরাস কেড়ে নিল প্রাণ! প্রয়াত হলেন পরমাণু বিজ্ঞানী, অটোমিক এনার্জি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান শেখর বসু। বৃহস্পতিবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর। দেশের পরমাণু সাবমেরিন ‘অরিহন্ত’-এর মূল স্থপতি শেখর বসু কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত ছিলেন, এছাড়াও কিডনির রোগে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার সকাল ৪.৫০ মিনিট নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।


একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার শেখর বসু পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। পারমাণবিক শক্তি নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে ‘পদ্মশ্রী’ পান ২০১৪ সালে। বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের ছাত্র শেখর মুম্বই থেকে ইঞ্জিনিয়ারিং পাস করার পরেই যোগ দেন ‘ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার (বার্ক) ‘-এ। পরে বার্ক-এর অধিকর্তা হন। কেন্দ্রীয় পরমাণু শক্তি মন্ত্রকের সচিব ও পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান হওয়ার আগে পর্যন্ত বার্ক-এর অধিকর্তার দায়িত্বেই ছিলেন। দেশে পরমাণু বর্জ্য নিষ্কাষণের নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন ও বিভিন্ন পরমাণু চুল্লি নির্মাণেও গুরুত্বপূর্ণ অবদান ছিল শেখরের।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top