News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্জাবে তিন-দিনের ‘রেল-রোকো’ আন্দোলন শুরু, বিঘ্নিত ট্রেন চলাচল
Image

পঞ্জাবে তিন-দিনের ‘রেল-রোকো’ আন্দোলন শুরু, বিঘ্নিত ট্রেন চলাচল

চন্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (হি.স.): কৃষি বিলের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে কৃষকরা। দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন চলছেই, এবার পঞ্জাবে তিন-দিনের ‘রেল-রোকো’ আন্দোলন শুরু করলেন কৃষকরা। ফলে বিঘ্নিত হল ট্রেন চলাচল। বৃহস্পতিবার পঞ্জাবের ফিরোজপুর রেলওয়ে ডিভিশনে বিপর্যস্ত হল ট্রেন চলাচল। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ২৪-২৬ সেপ্টেম্বর পর্যন্ত ১৪ জোড়া বিশেষ ট্রেন বাতিল থাকবে। যাত্রীদের সুরক্ষা এবং রেলের সম্পত্তি নষ্ট হওয়া রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৪-২৬ সেপ্টেম্বর পর্যন্ত যে সমস্ত ট্রেন বাতিল থাকবে সেগুলি হল-স্বর্ণমন্দির মেইল (অমৃতসর-মুম্বই সেন্ট্রাল), জন শতাব্দী এক্সপ্রেস (হরিদ্বার-অমৃতসর), নিউদিল্লি-জম্মু তাওয়াই, কর্মভূমি (অমৃতসর-নিউ জলপাইগুড়ি), সচখন্দ এক্সপ্রেস এবং শহিদ এক্সপ্রেস (অমৃতসর-জয়নগর)।


তিন-দিনের ‘রেল-রোকো’ আন্দোলনের ডাক দিয়েছে কিষাণ মাজেদুর সংঘর্ষ কমিটি, পরে বিভিন্ন কৃষি সংগঠন এই আন্দোলনে সমর্থন জানিয়েছে। বৃহস্পতিবার সকালেই বারনালা এবং সাঙ্গরুরে রেললাইনে বসে পড়েন ভারতীয় কিষান ইউনিয়নের সমর্থকরা। ফলে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top