News Flash

  • Home
  • Uncategorized
  • চাকরিচ্যুত শিক্ষকদের মহাকরণ অভিযানে কাঁপল আগরতলা, লাঠিচার্জ, জল কামান
Image

চাকরিচ্যুত শিক্ষকদের মহাকরণ অভিযানে কাঁপল আগরতলা, লাঠিচার্জ, জল কামান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্ঢেম্বর৷৷ বুধবার চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনে কেঁপে উঠেছে রাজধানী শহর আগরতলা৷ মহাকরণ অভিযানে গেলে পুলিশ লাঠিচার্জ করেছে৷ এতে বেশ কয়েকজন পুরুষ-মহিলা গুরুতর আহত হয়েছেন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মহাকরণের প্রধান ফটকের বাইরে আন্দোলনকারীদের ওপর জল কামান ছুঁড়েছে পুলিশ৷ তবুও তাদের থামানো যায়নি৷


আজ সকাল থেকে মহাকরণের প্রধান ফটকের বাইরে এয়ারপোর্ট রোডে ধরনায় বসেছেন তাঁরা৷ তাঁদের ক্ষতে মলম লাগাতে ছুটে গেছেন বিরোধী উপনেতা বাদল চৌধুরী, প্রাক্তন মন্ত্রী মানিক দে এবং প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষকান্তি বিশ্বাস৷ এদিকে, আন্দোলনকারীদের এক প্রতিনিধি দল মহাকরণে শিক্ষামন্ত্রীর সাথে আলোচনায় মিলিত হয়েছে৷
শিক্ষামন্ত্রী রতন লাল জানিয়েছেন, এদিন যে প্রতিনিধি দল তাঁর সাথে দেখা করেছেন তাদেরকে সরকারের অবস্থান জানানো হয়েছে৷ কিন্তু, তাতে তারা সন্তুষ্ট হতে পারেননি৷ পরবর্তী সময়ে তারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাইছে৷ শিক্ষামন্ত্রী এদিন সাফ জানিয়ে দিয়েছেন, ১০৩২৩ এর একটি অংশকে সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে দেওয়া হচ্ছে৷ আর একাজটি করছে বামফ্রন্টের নেতারা৷ তিনি আবারও অভিযোগ করেছেন যাদের জন্য ১০৩২৩ এর চাকুরী গিয়েছে সেই সব বাম নেতারা এইসব আন্দোলনের জন্য একটি অংশকে ক্ষেপিয়ে দিচ্ছে৷

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ চাকরিচ্যুত শিক্ষকরা ‘১০৩২৩-এর জন্য ন্যায়’ ব্যানারে মহাকরণ অভিযান করেন৷ আগরতলায় উত্তর গেট এলাকা থেকে মিছিল করে তাঁরা মহাকরণের উদ্দেশ্যে রওয়ানা দেন৷ পথে সার্কিট হাউস এলাকায় পুলিশ তাঁদের আটকানোর চেষ্টা করে৷ কিন্তু পুলিশের সমস্ত প্রতিরোধ ভেঙে তাঁরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন৷ তাঁদের থামাতে না পেরে পুলিশ লাঠিচার্জ শুরু করে৷ তাতে মহিলা-পুরুষ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন৷ পুলিশ, টিএসআর এবং সিআরপিএফ-এর রুদ্র রূপ দেখেও চাকরিচ্যুত শিক্ষকরা দমে যাননি৷ তাঁরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন৷ পথে শ্রীকৃষ্ণ মিশন সুকল এবং গোয়ালাবস্তির সামনে তাঁদের আটকানোর চেষ্টা করেছিল পুলিশ৷ জল কামান নিয়ে এসেও কোনও লাভ হয়নি৷
এদিন সহস্রাধিক চাকরিচ্যুত শিক্ষক মহাকরণ-এর প্রধান ফটকের বাইরে রাস্তায় ধরনায় বসে পড়েন৷ খবর পেয়ে ছুটে গেছে সিপিএম ও কংগ্রেস৷ বিরোধী উপনেতা বাদল চৌধুরী বলেন, ১০৩২৩ শিক্ষকদের চাকরীর ব্যবস্থায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ৷ তাঁর কথায়, ১৩০০০ অশিক্ষক পদে নিয়োগে পূর্বতন বামফ্রন্ট সরকার উদ্যোগ নিয়েছিল৷ চাকরিচ্যুত শিক্ষকদের অনেকেই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন৷ কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পর ওই পদগুলি বাতিল হয়ে গেছে৷


গতকাল সন্ধ্যায় শিক্ষামন্ত্রী রতনলাল নাথ চাকরিচ্যুতদের পুনর্বাসনের লক্ষ্যে মন্ত্রিসভার অনুমোদনের খবর জানিয়েছিলেন৷ তাঁদের বয়সে এককালীন ছাড় এবং সরকারি চাকরির সুযোগ নিতে ব্যর্থ হলে আউট সোর্চিঙের মাধ্যমে নিয়োগের কথা জানিয়েছিলেন মন্ত্রী৷ কিন্তু সরকারের ওই ঘোষণায় মোটেও আশ্বস্ত হননি চাকরিচ্যুত শিক্ষকরা৷
এদিন চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানাতে গিয়ে বিরোধী উপনেতা বলেন, সকলের চাকরি দিতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ৷ তাঁর কথায়, বামফ্রন্ট সরকার ১৩০০০ অশিক্ষক পদ সৃষ্টি করেছিল চাকরিচ্যুত শিক্ষকদের নিয়োগের জন্য৷ কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পর ওই পদগুলি বাতিল করে দেওয়া হয়েছে৷ তাঁর দাবি, সুপ্রিমকোর্ট অশিক্ষক পদে নিয়োগে কোনও নিষেধাজ্ঞা জারি করেনি৷ বরং, বয়সে ছাড় দিয়ে চাকরিচ্যুত শিক্ষকদের বাড়তি সুযোগ করেছে৷


বাদলবাবুর মতে, ত্রিপুরায় সরকার পরিবর্তনে ১০৩২৩ শিক্ষকরা অন্যতম কাণ্ডারি ছিলেন৷ এখন তাঁরাই আবারও সরকার পরিবর্তনে কাণ্ডারি হবেন৷ এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতিও আন্দোলনস্থলে গিয়ে চাকরিচ্যুত শিক্ষকদের প্রতি সমর্থন জানিয়েছেন৷ তিনি বলেন, প্রথমে বামফ্রন্ট সরকার এবং এখন বিজেপি-আইপিএফটি জোট সরকার চাকরিচ্যুত শিক্ষকদের সাথে প্রতারণা করছে৷ তাঁদের চাকরি নিশ্চিত করতেই হবে৷


এদিকে, আজকের আন্দোলনে বিস্ময়ের ব্যাপার হল, জনজাতি অংশের চাকরিচ্যুত শিক্ষকরা চাকরির বন্দোবস্ত না হলে অন্য পথ বেছে নিতে বাধ্য হবেন এবং তার জন্য বিজেপি সরকার দায়ী থাকবে বলে সতর্ক করেছেন৷ জনৈক শিক্ষক বলেন, চাকরি না পেলে জনজাতি অংশের চাকরিচ্যুতরা উগ্রপন্থার পথ বেছে নিতে পারেন৷ কারণ, জীবন-জীবিকার প্রশ্ণে আমাদের কাছে অন্য কোনও পথ খোলা থাকবে না৷ অন্যদিকে আজ চাকরিচ্যুত শিক্ষকদের এক প্রতিনিধি দল শিক্ষামন্ত্রী রতনলাল নাথের আলোচনা করতে গিয়েছেন৷ দীর্ঘ সময় ধরে তাঁরা আলোচনা করছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top