News Flash

  • Home
  • Uncategorized
  • অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গেল রাজ্যসভার অধিবেশন
Image

অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গেল রাজ্যসভার অধিবেশন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি. স.) : অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গেল সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বাদল অধিবেশন।চলতি মাসের ১৪ তারিখ থেকে বসেছিল রাজ্যসভার বাদল অধিবেশন। এই অধিবেশনে এখনো পর্যন্ত ২৫ টি বিল পাশ করানো হয়েছে। এছাড়াও ছয়টি নতুন বিল সংসদের উচ্চকক্ষের পেশ করা হয়েছে। ২২ সেপ্টেম্বর রাজ্যসভায় সাতটি বিল পাশ হয়।এরমধ্যে ডাল, আলু, খাদ্যশস্য, সরষের তেল, পেঁয়াজকে অত্যাবশ্যক পণ্যের তালিকা থেকে বাদ দেওয়ার বিলও পাশ হয়েছে।বুধবার রাজ্যসভায় অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেওয়ার ঘোষণা করেন চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু।সেই সময় রাজ্যসভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।চেয়ারম্যান জানিয়েছেন এবারের অধিবেশনে ২৫ টি বিল পাশ হয়েছে। এছাড়াও আরও ছয়টি বিল পেশ করা হয়েছে। বাদল অধিবেশনে আলোচনা করার জন্য নির্ধারিত সময়ে ছিল ৩৮.৩০ ঘন্টা। নির্ধারিত সেই সময় থেকে বেশি কাজ হয়েছে।সব মিলিয়ে রাজ্যসভায় আলোচনা হয়েছে ৩৮. ৪১ ঘন্টা।মনে করা হচ্ছিল অধিবেশনে আঠারোটি বৈঠক হবে। সেখানে বৈঠক হয়েছে মাত্র দশটি।রাজ্যসভার ইতিহাস এই প্রথমবার শনি ও রবিবার অধিবেশন বসেছে।কৃষি বিল পেশের সময় বিরোধী দলের সাংসদরা যে আচরণ করেছে তা আগামী দিনে যাতে না হয় সেই দিকে ইঙ্গিত করেছেন চেয়ারম্যান।উল্লেখ করা যেতে পারে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বাদল অধিবেশন ১৪ সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর পর্যন্ত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর বাড়বাড়ন্তর কারণে এবং একাধিক সাংসদ করোনা সংক্রামিত হওয়ার ফলে অনির্দিষ্টকালের জন্য অধিবেশন মুলতুবি করে দেওয়ার ঘোষণা করেন চেয়ারম্যান।

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top