News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রীর অনুপস্থিতিতে বাড়িতে অন্য মহিলার সাথে ফস্টিনস্টি, গণধোলাই
Image

স্ত্রীর অনুপস্থিতিতে বাড়িতে অন্য মহিলার সাথে ফস্টিনস্টি, গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্ঢেম্বর৷৷ আমতলী থানা এলাকার কাঠালতলীতে স্ত্রী-সন্তানের অনুপস্থিতিতে অপর এক মহিলাকে নিয়ে ফস্টিনস্টি করার সময় এলাকাবাসীর হাতে ধরা পড়লো এক ব্যক্তি৷ তার নাম সুদীপ আচার্য৷জানা যায় তার স্ত্রী ছেলেকে চিকিৎসা করানোর জন্য বর্তমানের রাজ্যে রয়েছে৷ ছেলে এবং স্ত্রীর অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে আমতলী থানা এলাকার কাঠালতলী প্রদীপ আচার্য গত বেশ কিছুদিন ধরে বাড়িতে এক মহিলাকে নিয়ে ফুর্তি করছে বলে এলাকাবাসীর কাছে অভিযোগ রয়েছে৷


এলাকাবাসী ওই মহিলাকে বাড়িতে ঢুকতে দেখে ওত পেতে বসে থাকেন৷ অন্যান্য লোকজনদেরকে খবর দেওয়া হয়৷ বেশ কিছু সংখ্যক লোকজন বাড়িটি ঘেরাও করে রেখে অশালীন অবস্থায় দুজনকে আটক করেন৷তাদেরকে আটক করে আমতলী থানার পুলিশকে খবর দেওয়া হয়৷ খবর পেয়ে আমতলী থানার পুলিশ ছুটে যায়৷ সেখান থেকে সুদীপ আচার্য এবং এক মহিলাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷


স্থানীয় জনগণের অভিযোগে পুলিশ একটি মামলা গ্রহণ করেছে৷এলাকাবাসী অভিযোগ করেছেন এলাকায় অবৈধ কার্যকলাপ সম্পর্কে করায় স্থানীয় জনগণ সুদীপ্ত আচার্য এবং এক মহিলাকে পাকড়াও করেছেন৷ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী৷তাদের অভিযোগ নিজের ছেলে অসুস্থ হয়ে মাকে সঙ্গে নিয়ে মহিলাদের চিকিৎসা করতে যাওয়ার পর বাবার পক্ষে এ ধরনের অশালীন কাজ কর্মে লিপ্ত হওয়ার ঘটনায় এলাকাবাসী কোনোভাবেই মেনে নিতে পারছেন না৷ সে কারণেই তাদের কে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top