News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির মন্ডল সভাপতির বাড়িতে বোমা নিক্ষেপ, চাঞ্চল্য
Image

বিজেপির মন্ডল সভাপতির বাড়িতে বোমা নিক্ষেপ, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২২ সেপ্ঢেম্বর৷৷ রাতের আধারে দুসৃকতিকারিরা হামলা সংগঠিত করলো জোলাইবাড়ীর বিজেপির মন্ডল সভাপতির বাড়ীতে৷ ঘটনার বিবরনে জানাযায় গতকাল রাত্রি আনুমানিক ১১ ঘটিকায় জোলাইবাড়ী ফাঁড়ী থানা থেকে ডিল ছোড়া দুরত্ব বিজেপির একনিষ্ট কর্মী সঞ্জীব বৈদ্য উরফে বাপ্পী ও ৩৮ জোলাইবাড়ী মন্ডল সভাপতি তমাল বৈদ্যের বাড়ীতে বোম ছুড়ে দুসৃকতিকারীরা এমনটাই অভিযোগ৷ ঘটনার বিবরনে তমাল বৈদ্যের পিতা সংবাদমাধ্যমের সামনে জানান গতকাল রাত্রে কে বা কাহারা উনার বাড়ীকে উদ্দ্যেশ্যকরে দুইটি বোম নিক্ষেপ করে৷


উনার ধারনা এটি একটি রাজনৈতিক হিংসাত্মকমূলক ঘটনা৷ উনি ধারনা করে জানান বিজেপির এক অংশের কর্মীরা চাইছে তমাল বৈদ্য মন্ডল সভাপতি পদথেকে পদত্যাগ করোক৷ অপরদিকে সঞ্জীব বৈদ্যের পিতা জানান ছেলে পার্টির দায়িত্বে থাকার কারনে হামলা সংগঠিত হচ্ছে৷ তমাল বৈদ্য ৩৮ জোলাইবাড়ীর মন্ডল সভাপতির দায়িত্ব নেওয়ার পরথেকে কিছু অংশের লোকজনের উপরি কামাইয়ের পথ বন্ধ হয়েযায়৷ যার ফলপ্রসু উনারা চাইছে তমাল বৈদ্যকে ভয়ভীতি দেখিয়ে মন্ডলের দায়িত্ব থেকে সরিয়েদিতে৷ বিগতদিনে একই কায়দায় জোলাইবাড়ী ব্লকের বি এস সি চেয়ারম্যানকেও পদত্যাগ করতে বাধ্যকরেছে৷ তাই এই অংশের লোকজনের চাইছে যে সকল লোকজন একনিষ্টতার সহিত কাজকরছে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া৷


বিগত কয়েকমাস পূর্বে একই কায়দায় জোলাইবাড়ীতে বিজেপির দক্ষিন জেলার সদস্য বিকাশ বৈদ্যের বাড়ীতেও হামলা সংগঠিত হয়৷ গত কাল রাত্রি বেলায় ঘটনার পুনরাবৃত্তি করতেগিয়ে মন্ডল সভাপতি ও অপর এক কর্মীর বাড়ীতে বোম নিক্ষেপ করাহয় বলে অভিযোগ৷ বিজেপির গোষ্টী কোন্দলের জেরে জোলাইবাড়ীতে অশান্তির পরিবেশ সৃষ্টিহয়েছে৷ এত কিছু হয়েযাওয়ার পরও পার্টি যাতেকরে কালিমালিপ্ত না হয় তারদিকে লক্ষ্যকর গতকাল রাত্রে ঘটেযাওয়া ঘটনার পরও কর্মীদের পক্ষথেকে থানায় কোনোপ্রকার মামলা দায়েরকরাহয়নি৷ এখন দেখার বিষয় জোলাইবাড়ীতে পার্টির হাল ফেরাতে রাজ্যসভাপতি কি প্রকার পদক্ষেপ গ্রহন করে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top