News Flash

  • Home
  • Uncategorized
  • অভিন্ন নিয়োগ নীতি তৈরি করে চাকরিচ্যুত শিক্ষকদের কর্মসংস্থানে মন্ত্রিসভার অনুমোদন
Image

অভিন্ন নিয়োগ নীতি তৈরি করে চাকরিচ্যুত শিক্ষকদের কর্মসংস্থানে মন্ত্রিসভার অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্ঢেম্বর৷৷ চাকরিচ্যুত শিক্ষকদের কর্মসংস্থানের প্রশ্ণে ত্রিপুরা সরকার উদ্যোগ নিয়েছে৷ মন্ত্রিসভার অনুমোদনে অভিন্ন নিয়োগ নীতি তৈরি করা হবে৷ ওই নিয়োগ নীতির মাধ্যমে ত্রিপুরা সরকারের বিভিন্ন দফতরে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি শূন্যপদে চাকরিচ্যুত শিক্ষকদের নিয়োগ করা হবে৷ তবে চাকরিচ্যুত শিক্ষকরা ওই সুযোগ নিতে ব্যর্থ হলে তাঁদের আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে৷ মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এ-কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷


আদালতের রায়ে ত্রিপুরায় ১০৩২৩ জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল৷ ত্রিপুরা হাইকোর্ট চাকরি বাতিলের রায় দিয়েছিল৷ তদানীন্তন সরকার ওই রায়-কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল৷ কিন্তু সুপ্রিম কোর্টও ত্রিপুরা হাইকোর্টের রায় বহাল রেখেছে৷ তবে রাজ্য সরকারের আবেদনে কয়েক দফায় তাঁদের অ্যাডহক ভিত্তিতে নিয়োগে অনুমতি দিয়েছে৷
গত ৩১ মার্চ চাকরিচ্যুত শিক্ষকদের অ্যাডহক ভিত্তিতে নিয়োগের মেয়াদ সমাপ্ত হয়ে গেছে৷ কিন্তু তাঁরা চাকরিতে বহাল থাকার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন৷ ত্রিপুরা সরকারও তাঁদের বিকল্প কর্মসংস্থানের প্রশ্ণে সবর্োচ্চ আদালতে আপিল করেছিল৷ সম্প্রতি সুপ্রিম কোর্ট চূড়ান্ত ঘোষণা করে এবং তাতে সমস্ত আবেদন খারিজ করে দেয়৷ তবে তাদের ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত সমস্ত নিয়ম মেনে শিক্ষক পদে নিয়োগে ছাড়পত্র দিয়েছে সুপ্রিম কোর্ট৷

পাশাপাশি, ত্রিপুরা সরকারের প্রস্তাব মেনে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদেও নিয়োগে অনুমতি দিয়েছে৷ কিন্তু, সেক্ষেত্রেও সমস্ত নিয়ম মেনেই নিয়োগ করতে হবে৷ শুধু মাত্র বয়সে ছাড় দেওয়ার অনুমতি পেয়েছে ত্রিপুরা সরকার৷ ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত বয়সে ছাড় পাবেন চাকরিচ্যুত শিক্ষকরা৷


আজ শিক্ষামন্ত্রী জানান, গতকাল মন্ত্রিসভার বিশেষ বৈঠকে চাকরিচ্যুত শিক্ষকদের কর্মসংস্থানের সমস্যার সমাধান করা হয়েছে৷ সমস্ত নিয়ম মেনে তাঁদের নিয়োগে উদ্যোগ নেওয়ার ব্যবস্থা হয়েছে৷ তিনি বলেন, ১,২৮০টি এলডিসি এবং ৯,২৬৮টি মাল্টিপারপাস স্টাফ শূন্যপদে নিয়োগের উদ্যোগ নেওয়া হবে৷ তবে একত্রে নয়, পর্যায়ক্রমে ওই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে৷ তাঁর কথায়, ৭৬৪ জন পিজিটি, ৪,৩৮০ জন জিটি এবং ৪,৫৪২ জন ইউজিটি মিলিয়ে মোট ৯,৬৮৬ জন চাকরিচ্যুত শিক্ষক রয়েছেন৷ তাঁদের ওই সব শূন্যপদে নিয়োগের উদ্যোগ নেওয়া হবে৷ মন্ত্রিসভা গতকাল ওই অনুমোদন দিয়েছে, বলেন তিনি৷


শিক্ষামন্ত্রী বলেন, ত্রিপুরার আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে ধাপে ধাপে নিয়োগ করা হবে৷ এক্ষেত্রে প্রথম ধাপে ১,০০০ জনের নিয়োগের উদ্যোগ নেওয়া হবে৷ তাতে ২৪ কোটি টাকার প্রয়োজন রয়েছে৷ তিনি বলেন, স্থায়ী পদে ওই নিয়োগ করা হবে৷ কিন্তু, শুরুতে ফিক্সড-পে হিসেবে নিযুক্তি মিলবে৷ তাঁর কথায়, ওই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সর্বজনীন নিয়োগ নীতি তৈরি করবে ত্রিপুরা সরকার৷ তবে চাকরিচ্যুত শিক্ষকরা ওই সুযোগ নিতে ব্যর্থ হলে আউটসোর্সিংয়ের মাধ্যমে তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে৷ আইন ও অর্থ দফতর এমনই সুপারিশ করেছে, জানিয়েছেন তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top