News Flash

  • Home
  • Uncategorized
  • যুদ্ধজাহাজে এই প্রথম দুই মহিলা অফিসারকে মোতায়েন করল ভারতীয় নৌবাহিনী
Image

যুদ্ধজাহাজে এই প্রথম দুই মহিলা অফিসারকে মোতায়েন করল ভারতীয় নৌবাহিনী

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি. স.) :  প্রত্যক্ষভাবে যুদ্ধে অংশগ্রহণ করার ক্ষেত্রে মহিলাদের একটি বিশাল ক্ষেত্র খুলে দিল ভারতীয় নৌবাহিনী। এই প্রথম যুদ্ধজাহাজ থেকে বায়ুবাহিত কৌশল নিয়ন্ত্রণ করবেন নৌবাহিনীর দুই মহিলা অফিসার সাব লেফটেনেন্ট কুমুদিনী ত্যাগি এবং সাব লেফটেনেন্ট রীতি সিং যুদ্ধজাহাজ থেকে বায়ুবাহিত কৌশল নিয়ন্ত্রণ করবেন। এতদিন এই ক্ষেত্রটিতে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ ছিল। এতদিন পর্যন্ত নৌবাহিনীতে মহিলাদের নিয়োগ করা হলেও তাঁদের যুদ্ধজাহাজে মোতায়েন করা হত না। ক্রিউ কোয়ার্টারগুলিতে নিরাপত্তার অভাব, মহিলাদের ব্যবহারের মতো শৌচাগার না থাকা সহ বিভিন্ন কারণে মহিলাদের যুদ্ধজাহাজে বেশি সময়ের জন্য পোস্টিং দেওয়া হত না। তবে তা এবার পালটাতে চলেছে। নৌবাহিনীর মাল্টি-রোল হেলিকপ্টার অপারেট করার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কুমুদিনী ত্যাগী এবং রীতি সিংকে। এই দুই মহিলা অফিসারকে যুদ্ধজাহাজে মোতায়েনের সিদ্ধান্ত যুগান্তকারী বলে মত প্রতিরক্ষা বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্ট মহলের।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top