News Flash

  • Home
  • Uncategorized
  • গণতন্ত্রের প্রতি আস্থা নেই, সাসপেন্ড হওয়ার সাংসদের বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দিলেন প্রহ্লাদ যোশী
Image

গণতন্ত্রের প্রতি আস্থা নেই, সাসপেন্ড হওয়ার সাংসদের বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দিলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি. স.): রাজ্যসভায় বিরোধী দলের আটজন সাসপেন্ড সাংসদের বিরুদ্ধে পাল্টা কটাক্ষ ছুড়ে দিলেন কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশী। গণতন্ত্রের প্রতি কোন রকম আস্থা না দেখিয়ে রাজ্যসভায় দাঁড়িয়ে অভব্য আচরন করে এক ধরনের গুন্ডাগিরি করে গিয়েছে ওই সাংসদরা বলে জানিয়েছেন তিনি।


সোমবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রহ্লাদ যোশী জানিয়েছেন, চেয়ারম্যান যখন কোন সাংসদের নাম নেন তখন রীতি অনুযায়ী সেই সাংসদকে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যাওয়া উচিত। চেয়ারম্যানের প্রতি অভদ্র আচরণ করে এই নিয়মের পরিপন্থী কেউ আগে কখনো হননি। আটজন সাংসদ অভব্য আচরণ করেছে। এটা এক ধরনের গুন্ডাগিরি। গণতন্ত্রের প্রতি যে কোনও আস্থা নেই সেটা তারা প্রমাণ করে ছেড়েছে। ডেপুটি চেয়ারম্যান হরিবংশকে লক্ষ্য করে পেপার ছুড়ে মারা হয়েছে। এমনকি তাকে গালিগালাজও করা হয়েছে। এমন ধরনের আচরণ একেবারে কাঙ্ক্ষিতই নয়।

উল্লেখ করা যেতে পারে, আট জন সাংসদের সাসপেন্ড হওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্রমাগত সমালোচনা করে চলেছে কংগ্রেস। তারই পাল্টা এই মন্তব্য করেন প্রহ্লাদ যোশী।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top