News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি মান্ডিকে আধুনিকীকরণের কাজ করছে এনডিএ সরকার : প্রধানমন্ত্রী
Image

কৃষি মান্ডিকে আধুনিকীকরণের কাজ করছে এনডিএ সরকার : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি.স.): কৃষি বিল নিয়ে এই মুহূর্তে ক্ষোভে ফুঁসছে বিরোধীরা। কৃষকরাও কৃষি বিলের বিরোধিতা করছেন। যদিও, কৃষকদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘সমস্ত কৃষকদের আমি আশ্বস্ত করতে চাই, আগের মতোই চলবে নূন্যতম সহায়ক মূল্য ব্যবস্থা।’  কৃষি বিল প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, এই আইনের সৌজন্যে যে কোনও স্থানে অবাধে উৎপাদিত পণ্য নিয়ে যেতে পারবেন কৃষকরা। সোমবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিহারে ন’টি হাইওয়ে প্রকল্পের শিল্যানাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও। এদিন শুরুতেই কৃষি বিল নিয়ে, রবিবার রাজ্যসভায় যে অনভিপ্রেত ঘটনা ঘটেছিল, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নীতিশ কুমার। তিনি বলেন, ‘অত্যন্ত নিন্দনীয়। আমাদের মতামত প্রদর্শনের ভিন্ন উপায় রয়েছে, সংসদে পাশ হওয়া কৃষি বিল কৃষিক্ষেত্রের স্বার্থেই।


প্রধানমন্ত্রী এদিন বলেন, রবিবার, সংসদে দু’টি কৃষি বিল পাশ হয়েছে। কৃষকদের অনেক অনেক অভিনন্দন। বর্তমান সময়ে কৃষিক্ষেত্রে এই পরিবর্তনের প্রয়োজন ছিল। আমাদের সরকার কৃষকদের জন্য এই সংস্কার এনেছে। আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, এই আইন কৃষি মান্ডির বিরুদ্ধে নয়। কৃষি মান্ডিতে আগে যেভাবে কাজ হতো, এখনও সেভাবেই কাজ হবে। বরং আমাদের এনডিএ সরকারই কৃষি মান্ডিকে আধুনিকীকরণের কাজ করছে। প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, আমাদের দেশে এখনও পর্যন্ত ফসল বিক্রির যে আইন ছিল, সেই আইনের ফলে কৃষকদের হাত-পা বাঁধা ছিল। ওই আইনের আড়ালে এমন শক্তি জন্ম নিয়েছিল, যারা কৃষকদের অসহায়ত্বের সুযোগ নিয়েছিল। এভাবে কতদিন চলতে পারে? কৃষকদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেছেন, সমস্ত কৃষকদের আমি আশ্বস্ত করতে চাই, আগের মতোই চলবে নূন্যতম সহায়ক মূল্য ব্যবস্থা।


রবিবার ধ্বনিভোটের মাধ্যমেই সংসদে দু’টি কৃষি বিল পাশ করিয়েছে মোদী সরকার। এই দু’টি বিল হল-‘কৃষিপণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন’ এবং ‘কৃষিপণ্যের দাম নিশ্চিত করতে কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ন চুক্তি’। এই দু’টি বিল প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, যে কোনও স্থানে অবাধে উৎপাদিত পণ্য নিয়ে যেতে পারবেন কৃষকরা। এবার থেকে কৃষকরা বড়বড় স্টোরহাউজে, কোল্ড স্টোরেজে তাঁদের পণ্য সহজেই রাখতে পারবেন। আমাদের দেশে কোল্ড স্টোরেজের নেটওয়ার্ক আরও বিকশিত ও প্রসারিত হবে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top