News Flash

  • Home
  • Uncategorized
  • আজ কংগ্রেসের ডাকে ত্রিপুরা বন্ধ
Image

আজ কংগ্রেসের ডাকে ত্রিপুরা বন্ধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্ঢেম্বর৷৷ খোদ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যে প্রতিনিয়ত আইনের সঙ্গে ছেলে খেলা হচ্ছে৷ বিরোধী দলের সঙ্গে দ্বিচারিতা মূলক আচরণ করছে প্রশাসন৷ কংগ্রেসের ডাকা বনধকে বানচাল করার জন্য বিজেপি এবং পুলিশ যৌথভাবে কাজ করছে বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস৷ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন বিএমএসের পক্ষ থেকে আজ কংগ্রেস ভবন কে লক্ষ্য করে উস্কানিমূলক হুমকি দেয়া হয়েছে৷


কংগ্রেস কর্মীরা নিয়ন্ত্রণে ছিল বলে অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি বলে তিনি আশংকা করেন৷ পশ্চিম থানার পুলিশের নাকের ডগায় এই ঘটনা প্রমাণ করে, গোটা রাজ্যে অবস্থা কি রয়েছে৷ প্রসঙ্গত উল্লেখ্য ১২ দফা দাবিতে আগামীকাল অর্থাৎ একুশে সেপ্ঢেম্বর ১২ ঘন্টার বনধের আহবান করেছে প্রদেশ কংগ্রেস৷ বনধ আহবানের মূল কারণগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো, করোনা পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের চরম ব্যর্থতা, ১০৩২৩, বিরোধী রাজনৈতিক দলের উপর আক্রমণ, চিটফান্ডের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা ইত্যাদি৷ সাংবাদিকদের উপর আক্রমণ ও সবর্োচ্চ ক্ষমতাবানের অঙ্গুলিহেলনে সংঘটিত হচ্ছে বলে অভিযোগ করেন পীযূষ কান্তি বিশ্বাস৷


এসব দাবি নিয়ে আলোচনার জন্য প্রদেশ কংগ্রেস সময় চেয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে৷ কিন্তু মুখ্যমন্ত্রী সেই সময় দেননি৷ অন্যদিকে গণতান্ত্রিক আন্দোলনের উপর আঘাত হানার জন্য তার নির্দেশেই পুলিশ প্রশাসন কাজ করছে বলে অভিযোগ করেন পীযূষ বিশ্বাস৷ তিনি বলেন যেখানে বিরোধী রাজনৈতিক দলগুলির যাবতীয় কর্মকাণ্ড বন্ধ করে রাখা হয়েছে জোর করে, সেখানে শাসকদলীয় সংগঠনের নানা কর্মসূচি চলছে অনায়াসেই৷ এ কোন ধরনের আইনের শাসন চালাচ্ছেন মুখ্যমন্ত্রী? প্রশ্ণ তোলেন কংগ্রেস সভাপতি৷ তিনি বলেন এসবের বিরুদ্ধে গর্জে ওঠে রাজ্যের মানুষ আগামীকাল ১২ ঘণ্টার ত্রিপুরা বনধ সর্বাত্মক এবং স্বতঃস্ফূর্তভাবে সফল করবেন৷

এদিন সাংবাদিক দের পক্ষ থেকে প্রশ্ণ করা হলে প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস বলেন, ত্রিপুরায় বিজেপি সরকারের বিরুদ্ধে কংগ্রেসের সংগঠনকে মজবুত করার জন্য যথেষ্ট আন্তরিক দলের নবনিযুক্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক৷ গত ১৮ তারিখ প্রদেশ কংগ্রেস সভাপতিকে তিনি ডেকে পাঠিয়ে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে যাবতীয় খোঁজখবর নেন৷ দলের সংগঠনকে মজবুত করার মাধ্যমে সরকারের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি জোরদার করার জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক যথেষ্ট আন্তরিক বলে জানিয়েছেন পীযূষ কান্তি বিশ্বাস৷ তিনি বলেন এই সার্বিক ক্ষেত্রে দলের সর্বভারতীয় কমিটি যাবতীয় সাহায্য করবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top